1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ পুনরুদ্ধারের ছোঁয়ায় ফটকি নদী! ফিরছে দেশীয় মাছের সম্ভাবনা

ঈদ শেষ করে মানুষ এখন রাজধানীতে ফিরছে

  • শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১৮২ গননা করুন

একতা ডেস্কঃ ঘরে ফেরা মানুষগুলো ঈদের দীর্ঘ ছুটি কাটানোর পর রাজধানীতে ফিরতে শুরু করেছে। অনেকেই গ্রামের বাড়ি থেকে ফিরছেন ঢাকায়। বাস, ট্রেনসহ অন্যান্য যানবাহনে করে মানুষ নিজ কর্মস্থলে যোগ দেয়ার জন্য চলে আসছেন। ৪ এপ্রিল, শুক্রবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

দেশের বিভিন্ন স্থান থেকে দূরপাল্লার বাসে করে বাস টার্মিনালে এসে নামছেন মানুষ। কেউ পরিবার নিয়ে, কেউ বা একা এসেছেন। কিছু যাত্রীকে রাজধানী ছাড়তেও দেখা গেছে। মূলত ঈদে বাড়ি যেতে না পেরে, তারা এখন যাচ্ছেন। তবে, বাস টার্মিনালে গুটিকয়েক যাত্রীকে রাজধানী ছাড়তে দেখা গেছে। পূর্বাশা পরিবহনের ম্যানেজার মোঃ রুস্তম বলেন, এখন যাত্রীর সংখ্যা একেবারেই কম। ভোর থেকে এখন পর্যন্ত মাত্র ১৫-১৬ জন যাত্রী পেয়েছি। তবে, ভোররাত থেকে এখন পর্যন্ত আনুমানিক ৫ টা বাস টার্মিনালে এসে পৌঁছেছে।

একজন যাত্রী বলেন, ঈদ পরিবারের সঙ্গে করেছি। খুব ভালোও লেগেছে। বাড়িতে অনেক আনন্দ-ফুর্তি করেছি। বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা দিয়েছি। কিন্তু, কর্মস্থলে যোগ দেয়ার জন্য চলে আসলাম। এখন সবকিছুই স্মৃতি হয়ে গেছে। ঈদের সময় কাটানো সময়গুলোকে খুব মিস করছি। আরেকজন যাত্রী বলেন, ছুটি না পেয়ে ঈদে বাড়ি যেতে পারিনি। এখন আমি ছুটি নিয়ে বাড়ি যাচ্ছি। আব্বু-আম্মুকে দেখতে পাবো, তাদের সঙ্গে সময় কাটাতে পারবো। এসব ভেবে খুবই ভালো লাগছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews