ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ সন্দ্বীপ উপজেলার বিচ্ছিন্ন ইউনিয়ন উড়িরচর ১ নং ওয়ার্ড গভীর রাতে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে সর্বস্ব হারিয়েছে ক্ষতিগ্রস্থ পরিবার। ৪ এপ্রিল, শুক্রবার রাত ১ টায় উপজেলার উড়িরচরে রসুলপুর গ্রামের ইব্রাহিম মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে। এতে ঐ এলাকার মোঃ ইব্রাহিমের বসতঘর পুড়ে একবারে ছাই হয়ে যায়।
স্থানীয় সুত্রে জানা যায়, রান্না ঘরের চুলা থেকে আগুনের সুত্রপাত হয়ে আগুন বৈদ্যুতিক তারে ধরে যায়। আগুন মুহূর্তের মধ্যে চতুর্দিকে ছড়িয়ে পড়ায় ততক্ষণাৎ বসতঘরটির আসবাবপত্র ও মামলাসহ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় অন্তত ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ পরিবারের ভগ্নিপতি। এদিকে বসতঘর হারিয়ে ৩ ছেলেমেয়ে, মা ও স্ত্রীকে নিয়ে অনেকটা দিশেহারা হয়ে পড়ছেন মাছের বোটে কাজ করা ইব্রাহিম মাঝি।
Leave a Reply