1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

উড়িষ্যা উপকূলে আছড়ে পড়ল ভারী বৃষ্টিসহ ঘূর্ণিঝড় ডানা

  • শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ২৫১ গননা করুন

একতা ডেস্কঃ ঘূর্ণিঝড় ডানা ভারতের উড়িষ্যা উপকূলে আঘাত হেনেছে। এর প্রভাবে বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এনডিটিভি সূত্রে জানা গেছে ঘূর্ণিঝড়টি ওড়িশার কেন্দ্রপাড়া জেলার ভিতরকণিকা ও ভদ্রক জেলার ধামরা এলাকার মধ্যবর্তী স্থান দিয়ে মধ্যরাত নাগাদ স্থলভাগে প্রবেশ করে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১১০ কিলোমিটার। রাজ্যের ভদ্রক, কেন্দ্রপাড়া, বালাশোর ও জগৎসিংহপুর জেলা এ ঘূর্ণিঝড়ের সাক্ষী হয়েছে। এসব জেলার ওপর দিয়ে ঘণ্টায় প্রায় ১১০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। পাশাপাশি ভারী বৃষ্টি চলছে।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) এক হালনাগাদে জানায়, আরও এক থেকে দুই ঘণ্টা ল্যান্ডফল চলতে পারে।

উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে বিশেষ ত্রাণ কমিশনারের দপ্তরে বেশ কয়েকটি গাছ উপড়ে পড়ার খবর এসেছে। পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গ, পূর্ব মেদিনীপুরেও ঝড়ের প্রভাব পড়ছে। বৃহস্পতিবার ভুবনেশ্বরের বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর ও কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর ঝড়ের কারণে কিছু ফ্লাইট বাতিল করে। দুই রাজ্যের কর্তৃপক্ষ বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে। স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। চার শতাধিক ট্রেন বাতিল করেছে কর্তৃপক্ষ। রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির নেতৃত্বাধীন সরকার জানায়, তারা প্রায় পাঁচ লাখ ৮০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। সরকারের পক্ষ থেকে ৩৮৫টি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। রাজ্যে ১৫০ প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে উদ্ধার, সড়ক পরিষ্কারসহ অন্যান্য কাজের জন্য।

এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দুই লাখ ৪৩ হাজার ৩৭৪ জনকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।

তথ্যসূত্রঃ সংবাদ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews