1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ঋণের লোভ দেখানো সংগঠকের বাড়ি ঘেরাও শাহবাগ থেকে ফিরেই

  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২২১ গননা করুন

একতা ডেস্কঃ সুদমুক্ত ঋণের আশ্বাস দিয়ে মানিকগঞ্জ থেকে ঢাকায় লোকজন নিয়ে গিয়েছিলেন দবির হোসেন। দবির হোসেন ও তার স্ত্রী চামিলী আক্তার এবং হাসিন আক্তার মানিকগঞ্জের বিভিন্ন এলাকার প্রায় ৩০০ সহজ সরল লোককে একই লোভে শাহবাগে পাঠায়। তারপর শাহবাগ থেকে বাড়ি ফিরে দবির হোসেনের বাড়ি ঘেরাও করে সাধারণ মানুষ। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। ২৫ নভেম্বর, সোমবার সন্ধ্যায় সদর উপজেলায় ঘটনাটি ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা দবির হোসেনসহ অভিযুক্তদের শাস্তির দাবি জানান। তার আগে সকালে বিনা সুদে ঋণের আশ্বাস দিয়ে সহজ সরল মানুষদের রাজধানীর শাহবাগে নিয়ে গিয়েছিলেন দবির হোসেন। পরে সেখানে পরিস্থিতি অস্বাভাবিক হলে সুযোগ বুঝে কোনোভাবে মানিকগঞ্জ চলে আসেন অসহায় সেসব লোকজন।

ঘেরাও করা রোকসানা আক্তার নামে নারী বলেন, আমাগো বিনা সুদে ঋণ দিব কইয়া ঢাকায় নিয়া গেছে। আমরা তো জানি না ওইহানে আন্দোলন হইবো। ঢাকায় যাওয়ার পরই দেখি মারামারি হইতাছে। আমাগো বাসে ওইঠা কয়েকজনকে লাঠি দিয়া। বারিও দিছে। টাকা তো বড় কথা না বাঁইচা বাড়ি আসতে পারছি এতেই শুকরিয়া জানান। ভুক্তভোগী হেলেনা বেগম জানান, সুদমুক্ত টাকা দেবে বলে দবির, হাসিনা ও চামিলী আমাদের ঢাকা পাঠায়। ঋণ নেওয়ার জন্য আমরা প্রয়োজনীয় কাগজপত্র দবিরের অফিসে দিয়ে যাই। এ সময় আমাদের কাছ থেকে ২৫০ টাকা করে নেয় তারা। তিনি জানান, আমরা প্রায় ৩০০ জন ৬টি বাসে শাহবাগে গিয়েছিলাম।

আরও কয়েকজন ভুক্তভোগী জানান, আমরা শাহবাগে নামার পর লোকজন আমাদের মারধর করে। পুলিশ আমাদের গাড়িগুলো ফিরিয়ে দেয়। পরে আমরা চলে আসি। এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আমানুল্লাহ বলেন, প্রতারক দবির হোসেন, হাসিনা আক্তার ও চামিলী আক্তারকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews