1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

ঋতুপর্ণার বাড়ি নির্মাণে বাধা দেয়া নিয়ে যা বলছে প্রশাসন এবং ব্যবসায়ী সমিতি

  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২২৫ গননা করুন

একতা ডেস্কঃ সরকারী অনুদানে বাড়ি করতেও চাঁদা দিতে হবে। এমনটিই অভিযোগ উঠেছে পার্বত্য জেলা রাঙামাটিতে। দুইবার সাফজয়ী নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা রাঙ্গামাটিতে বাড়ি নির্মাণের প্রতিশ্রুতি পাওয়ার দুই বছর পর শুরু হয় নির্মাণ কাজ। তবে এবার বাড়ি নির্মাণে তার কাছে দাবি করা হয়েছে চাঁদা। এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তিনি। ২০২২ সালে প্রথম সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর জেলা প্রশাসনের কাছ থেকে বাড়ি ও বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণসহ অনেক কিছুই প্রতিশ্রুতি পান ঋতুপর্ণা। তবে সেইসব প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য কাজ শুরু হয়েছে ২০২৪ সালে দ্বিতীয় সাফ জেতার পর। বাড়ি নির্মাণের জন্য রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে কাউখালি উপজেলায় ঘাগড়া ইউনিয়নে ১২ শতক খাস জমি বরাদ্দ দেওয়া হয় তাকে।

ঋতুপর্ণা চাকমা অভিযোগ জানিয়েছেন, সম্প্রতি সেই বাড়ি নির্মাণ করতে গেলে আসছে বাধা, দাবি করা হচ্ছে চাঁদা ও ক্ষতিপূরণ। মূল অভিযোগ, বাড়ি নির্মাণের জন্য জেলা প্রশাসন ঋতুপর্ণাকে যে জায়গাটি বরাদ্দ দিয়েছে, সেই একই জায়গা বন্দোবস্তের জন্য আবেদন করেছে উপজাতি কাঠ ব্যবসায়ী সমিতি। সমিতির সভাপতি সুভাস চাকমা বলছেন, জায়গাটি তাদের দখলে আছে, তবে ঋতুপণ্যার ঘর নির্মাণে কোন বাধা দেওয়া হয়নি। কেউ যদি সমিতির নাম বলে টাকা দাবি করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দেন এই ব্যবসায়ী নেতা।

এসব অভিযোগ ঘিরে রয়েছে কাঠ ব্যবসায়ী অর্জুন মনি চাকমার নাম। তার দাবি, সমিতির ওই জায়গাটি রক্ষণাবেক্ষণের জন্য যে ৭ লাখ টাকা খরচ হয়েছিল, সেটিই দাবি করা হয়। জেলা প্রশাসক বলছেন, সরকারি খাস জমির মালিক সরকার, যার বন্দোবস্তও দিতে পারে সরকার। এটি দ্রুত সমাধানে উপজেলা প্রশাসন কাজ করছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews