1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

একনেকে ৮৯৭৪ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদন

  • মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৭৬ গননা করুন

একতা ডেস্কঃ ৮ হাজার ৯৭৪ কোটি ২৮ লাখ টাকার ১৭টি প্রকল্প অনুমোদিত হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায়।

মঙ্গলবার একনেকের চেয়ারপারসন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন রয়েছে ৩ হাজার ১৮০ কোটি ৩৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ৫৬৩ কোটি ৪৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন রয়েছে ২৩০ কোটি ৫১ লাখ টাকা।

নতুন অর্থবছরের বাজেট পাস হওয়ার দুই দিনের মাথায় চলতি অর্থবছরের শেষ বৈঠকে বসেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বৈঠকে অনুমোদিত উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্প্রসারণ, বিভাগীয় শহরগুলোতে মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র স্থাপন, চারটি নতুন মেরিন একাডেমিতে সিমুলেটর ও নৌপ্রশিক্ষণ সুবিধা স্থাপন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমন্বিত সেবা সম্প্রসারণ, রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রম।

অনুমোদন পেয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক টেলিযোগাযোগ সম্প্রসারণে তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপন, দেশের বিভিন্ন জেলায় নতুন ১৩টি সার সংরক্ষণাগার (বাফার গোডাউন) নির্মাণ, কিশোর-কিশোরী ক্লাব স্থাপন, কারিগরি শিক্ষার উন্নয়নে টিটিইটি রিচার্জ প্রোগ্রাম, সংস্কৃতি মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্প, উন্নয়ন বাজেট ব্যবস্থাপনায় নতুন ডিজিটাল ডাটাবেজ স্থাপন, আইপিআইএমএস শক্তিশালীকরণ এবং ডিজিটাল প্রশিক্ষণের মাধ্যমে সরকারি নিরীক্ষা ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি প্রকল্প।

প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো, তথ্যপ্রযুক্তি এবং প্রশাসনিক দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন খাতে বড় ধরনের অগ্রগতি প্রত্যাশা করছে সরকার।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews