1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

এখনো অফিসে যোগদান না করা পুলিশ সদস্যরা সন্ত্রাসী বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

  • রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ২২২ গননা করুন

একতা ডেস্ক: গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে যেসব পুলিশ সদস্যরা কাজে যোগদান করেননি, তাদের কর্মক্ষেত্রে যোগদানের জন্য বেশ কয়েকবার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকারে প্রশাসন। এরপরও এখন পর্যন্ত ১৮৭ জন সদস্য কাজে যোগ দেননি। তাই এই পুলিশ সদস্যদের এখন থেকে ‘সন্ত্রাসী’ হিসেবে বিবেচনা করা হবে বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ১৯ অক্টোবর, শনিবার দুইদিনের সফরে রাজশাহীতে গিয়ে এ ঘোষণা দেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, পুলিশ বাহিনীর ১৮৭ জন সদস্য কাজে যোগ না করে পলাতক রয়েছে। তারা এখন সন্ত্রাসী হিসেবে বিবেচিত হবে এবং দেখামাত্রই তাদের গ্রেফতার করা হবে।

লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশ পুরোদমে কাজে যোগদান করতে পারছে না, এ কথা সত্যি। জনগণের যে গুঞ্জন এটা মিথ্যা না। ৫ আগস্ট এরপর যে অবস্থা ছিল সে অবস্থা থেকে এখন অনেকটা উত্তরণ হয়েছে। ইম্প্রভ তো করেছে। সাংবাদিকদের আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আওয়ামী লীগ আমলে মেধার বাইরে দলীয় বিবেচনায় বিসিএসে নিয়োগপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে।

কৃষিখাতে যান্ত্রিকীকরণ ও সারের দুর্নীতির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কৃষিক্ষেত্রে শুধু যান্ত্রিকীকরণই নয়, সারের ক্ষেত্রে একটা বড় দুর্নীতি হয়েছে। এটার ক্ষেত্রে আমরা একটা ইনকয়ারি করছি। যারা দোষী তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে।

তথ্যসূত্রঃ আলোকিত বাংলাদেশ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews