1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত

এনসিপি নেতার বিরুদ্ধে আন্দোলন দমনে ৫ লাখ টাকা চাঁদার অভিযোগ চট্টগ্রামে

  • সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৮৪ গননা করুন

একতা ডেস্কঃ চট্টগ্রাম নগর জাতীয় নাগরিক পার্টির শাখার যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনের বিরুদ্ধে বন্দর-বিষয়ক আন্দোলন দমনে ৫ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সঙ্গে এক ব্যক্তির কথোপকথনের ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে আন্দোলন বন্ধের বিনিময়ে টাকা চাওয়ার কথা শোনা যায়।

১.৫ মিনিটের ভিডিওটিতে দেখা যায়, আফতাব হোসেন রিফাত নামে এক ব্যক্তি মেসেঞ্জার কলের মাধ্যমে নিজাম উদ্দিনকে বলছেন, মীর ভাইয়েরা আন্দোলন বন্ধ না করলে কী করব! জবাবে নিজাম বলেন, আন্দোলন বন্ধ করাব। তোমারে দিছে, টাকা দিছে? আফতাব ৫ লাখ টাকা দেওয়া হয়েছে জানালে নিজাম তাকে ‘আরও ৫ লাখ টাকা চাপ দিয়ে আদায় করার” পরামর্শ দেন।

এনসিপি সূত্রে জানা গেছে, আফতাব হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বন্দর শাখার সমন্বয়ক। গত ৫ জুলাই এক নারী চট্টগ্রাম পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে নিজাম উদ্দিনের বিরুদ্ধে ২ কোটি টাকা চাঁদা চাওয়ার অভিযোগ তোলেন। ওই নারী দাবি করেন, টাকা না পেয়ে তাঁর স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তখন নিজাম ছাত্র আন্দোলনের নগর শাখার সদস্যসচিব ছিলেন।

অভিযোগের পর তাঁকে সাময়িক বরখাস্ত করা হলেও পরে পদ ফিরে পান। ভিডিওটি ফেসবুকে আপলোড করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সাবেক যুগ্ম সদস্যসচিব রাহাদুল ইসলাম। তিনি অভিযোগ করেন, সাইফপাওয়ার টেকবিরোধী আন্দোলন দমাতে গিয়ে নিজাম উদ্দিন টাকা আত্মসাৎ করেছেন, যা জনতার সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা। অভিযোগ প্রসঙ্গে নিজাম উদ্দিন বলেন, এগুলো পুরোনো ভিডিও। আমাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার জন্য পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে।

গত ২৩ এপ্রিল বন্দর রক্ষা আন্দোলন নামে একটি সংগঠন নিউমুরিং কনটেইনার টার্মিনাল ইস্যুতে বিক্ষোভ করে। এনসিপির উত্তরাঞ্চলীয় নেতা রাসেল আহমেদ এ আন্দোলনের নেতৃত্ব দেন। এনসিপি অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। পুলিশও ভিডিওটির সত্যতা যাচাই করছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews