1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ পুনরুদ্ধারের ছোঁয়ায় ফটকি নদী! ফিরছে দেশীয় মাছের সম্ভাবনা

এবারও জবি ইংরেজি বিভাগের সরস্বতী পূজায় নারী পুরোহিত

  • সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৮ গননা করুন

একতা ডেস্কঃ এ বছরেও নারী পুরোহিতের মাধ্যমে সরস্বতী পূজা অনুষ্ঠিত হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগে। গেলবার প্রথমবারের মতো এই দৃষ্টান্ত স্থাপন করেছিল ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা, যা এবারও অব্যাহত থেকে গেল।

পূজার পৌরোহিত্য করেছেন ইংরেজি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী সমাদৃতা ভৌমিক। প্রথাগত ব্রাহ্মণ পুরুষদের পরিবর্তে নারী পুরোহিতের পৌরোহিত্যে সরস্বতী বন্দনা নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবন-১ এর সামনে ইংরেজি বিভাগের পূজা মন্ডপে এ চিত্র দেখা যায়। বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী মহাশ্বেতা রায় মিতু বলেন, ‘আমাদের পূজার অন্যতম উদ্দেশ্য বিদ্যার দেবীর আরাধনা। বিদ্যার ক্ষেত্রে নারী-পুরুষের কোনো ভেদাভেদ নেই, তাই পূজার ক্ষেত্রেও থাকা উচিত নয়।”

সমাদৃতা ভৌমিক গণমাধ্যমকে বলেন, “শাস্ত্রে নারীদের পৌরোহিত্যের কোনো বাধা নেই, তবে সামাজিক বাস্তবতায় এটি এখনো স্বাভাবিক বিষয় হয়ে ওঠেনি। আমি চাই, এই উদ্যোগ আরও প্রসারিত হোক এবং নারীরা পূজার মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় কাজে সম্পৃক্ত হোক।”

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, “গত বছর প্রথমবারের মতো নারী পুরোহিতের মাধ্যমে পূজা হয়েছিল, এবারও সেই ধারা বজায় রেখেছে ইংরেজি বিভাগ। এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩৩টি বিভাগ, ২টি ইনস্টিটিউট, চারুকলা অনুষদ এবং ছাত্রী হল থেকে পৃথক পৃথকভাবে ৩৭টি মণ্ডপে সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে। প্রতিটি মণ্ডপেই উৎসবের আমেজ ছিল চোখে পড়ার মতো। তবে ইংরেজি বিভাগের উদ্যোগ এক অনন্য দৃষ্টান্ত হিসেবে উঠে এসেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews