1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

এবার অমিতাভের পোস্টে অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের গুঞ্জন

  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ২২৬ গননা করুন

একতা ডেস্কঃ অমিতাভ বচ্চনএবার ছেলে অভিষেক বচ্চন ও পুত্রবধূ ঐশ্বরিয়া রাইয়ের বিচ্ছেদের গুঞ্জনে পোস্ট দিলেন। বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন চলছে, বচ্চন পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না ঐশ্বরিয়ার। বিশেষ করে শাশুড়ি জয়া ও ননদ শ্বেতা বচ্চনের সঙ্গে তার তিক্ততা তৈরি হওয়ায় বাবার বাড়িতে গিয়ে থাকছেন ঐশ্বরিয়া। এবার এক ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে অমিতাভ বচ্চন নিজের ব্লগে লিখেছেন, ‘এক জীবনে নিজেকে অন্যদের থেকে আলাদাভাবে উপস্থাপন করতে অপরিসীম বিশ্বাস, সাহস ও সততা প্রয়োজন। পরিবার নিয়ে আমি খুবই কম কথা বলি। কারণ এটি আমার রাজ্য এবং এর গোপনীয়তা বজায় রাখতে চাই। গুজব আর গুজব…। যাচাইবাছাই ছাড়া এসব গুজব মিথ্যা।’

অমিতাভ বচ্চন বলেন, ‘কোনো কিছু লেখার আগে যাচাই করে নেওয়া উচিত। অনেকে খবর নিয়ে যাচাই করেই লিখতে চান। তবে তারা স্বেচ্ছায় যে পেশা বেছে নিয়েছেন, সেটাকে কখনো চ্যালেঞ্জ করব না। বরং সমাজের জন্য করা কাজের প্রশংসাই করব। কিন্তু মিথ্যা অথবা কোনো ঘটনাকে ‘প্রশ্ন’ চিহ্ন দিয়ে লিখলে তা হয়তো আইনত সমস্যা হবে না। তবে যে সন্দেহের বীজ মানুষের মনে বপন করে দেবেন, সেখানেই আসল প্রশ্ন থেকে যায়।’ তিনি বলেন, ‘আপনি যা পছন্দ করেন তা লিখুন। কিন্তু আপনি এটিকে ‘প্রশ্ন’ চিহ্ন দিয়ে রাখছেন। আপনি বলছেন, এটি প্রশ্নবিদ্ধ হতে পারে। কিন্তু পাঠক এটিকে খুব নীরবে বিশ্বাস করছেন।’

ক্ষোভ প্রকাশ করে অমিতাভ বচ্চন বলেন, ‘অসত্য বা সন্দেহজনক মিথ্যা এবং প্রশ্ন চিহ্ন দিয়ে করা খবরে গোটা দুনিয়া ভরে যাক। এটি ওই ব্যক্তিকে কতটা প্রভাবিত করতে পারে কিংবা পরিস্থিতি যেমনই হোক, আপনি তো হাত ধুয়ে নিয়েছেন। তাতে আপনাদের কী। প্রসঙ্গত, ২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ে করে সংসার জীবন শুরু করেন অভিষেক-ঐশ্বরিয়া। ২০১১ সালের ১৬ নভেম্বর এই দম্পতির ঘর আলো করে জন্ম নেয় কন্যা আরাধ্য।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews