1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান

এবার জাবি হলেও ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২৬৪ গননা করুন

একতা ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিষিদ্ধের পর এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। শনিবার রাত পৌনে নয়টার দিকে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের বাসভবনের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন।

প্রায় দেড় ঘণ্টা পর উপাচার্যের আলোচনার আশ্বাসে শিক্ষার্থীরা হলে ফিরে যান। এর আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে বিভিন্ন হলে গিয়ে মাইকিং করেন এবং শিক্ষার্থীদের কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান।

পরে তারা উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে ছয় দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে, সব আবাসিক হলে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, হলে র‍্যাগিং বা গেস্টরুম সংস্কৃতিতে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, দ্রুত হল সংসদ গঠন, রাজনৈতিক সংগঠনের উপহারসামগ্রী কেবল হল প্রশাসনের মাধ্যমে বিতরণ, বহিরাগতদের হস্তক্ষেপ বন্ধ এবং মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।

শিক্ষার্থী শরিফুল আলম বলেন, আমরা হলে কোনো ধরনের ছাত্ররাজনীতি চাই না। ক্যাম্পাসে রাজনীতি থাকুক, তাতে আপত্তি নেই। কিন্তু হলে র‍্যাগিং ও গেস্টরুম কালচার যেন আর ফিরে না আসে।

উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, রবিবার প্রশাসনিক সভায় শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে আলোচনা করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews