একতা ডেস্কঃ বাংলাদেশ ভারত সীমান্তে পাচার ও চোরাকারবারী রোধ করতে পাহারায় বিশেষ ব্যবস্থা নিল ভারতের বিএসএফ। বিশেষ ভাবে প্রশিক্ষিত ২১ বছর বয়সি জার্মান ম্যালিনোইস প্রজাতির ‘ম্যাক্স’ (জার্মান শেফার্ড) এবার থেকে পাহারা দেবে ভারতের নদিয়া ও উত্তর ২৪ পরগনার বাংলাদেশ সীমান্তে।
বিএসএফ জানায়, জার্মান শেফার্ড দেখভালের জন্য আনা হয়েছে বিশেষ প্রশিক্ষককেও। এ ছাড়াও জিরো লাইনসে যাওয়ার জন্য বাধ্যতামূলক করা হচ্ছে ফিঙ্গার প্রিন্টিং ও বায়োমেট্রিক্স ব্যবস্থা। এছাড়াও নাইটভিশন ক্যামেরার সঙ্গে যুক্ত করা হচ্ছে ইনফারেড ক্যামেরা। থাকছে ‘স্পার্কলিং এলার্ম’ও।
উত্তর ২৪ পরগনার ১০২ নম্বর ব্যাটেলিয়ান ও নদিয়ার ৮৪ নম্বর ব্যাটেলিয়ানে সীমান্ত সুরক্ষার জন্য ব্যবহার করা হবে বিশেষ প্রযুক্তির থার্মাল স্ক্যানিং মেশিন। শরীরের তাপমানের পার্থক্য চিহ্নিত করে অনুপ্রবেশকারীদের অবস্থান চিনিয়ে দেবে বিশেষ প্রযুক্তির অত্যাধুনিক ওই ক্যামেরা। ভারত-বাংলাদেশ সীমান্তের প্রায় ৬০ কিলোমিটার এলাকায় এই ব্যবস্থা বলবৎ করছে বিএসএফ।
বিএসএফের ডিআইজি দক্ষিণবঙ্গ এনকে পাণ্ডে বলেন, “সীমান্তের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে অনেক অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। কাঁটাতারবিহীন এলাকাগুলোতে নজরদারি জোরদার করতে প্রশিক্ষিত কুকুর ব্যবহার করা হবে।

Leave a Reply