1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

এবার পরীর সিঁথিতে সিঁদুর

  • বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪৫ গননা করুন

একতা ডেস্কঃ দেশের গণ্ডি পেরিয়ে ‘ফেলুবক্সী’র মধ্যদিয়ে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরিমণি।

আগামী ১৭ জানুয়ারি কলকাতার সিনেমায় আত্মপ্রকাশ ঘটবে পরীর। তারই ধারাবাহিকতায় এবার সামনে এসেছে পরীমণির সিনেমার লুক। এতে এবার বাংলার এই চিত্রনায়িকা অভিনয় করেছেন লাবণ্য চরিত্রে। সম্প্রতি পরী তার ফেসবুকে ‘ফেলুবক্সী’র একটি পোস্টার শেয়ার করেছেন। সেখানে নায়িকা হাজির হয়েছেন- কুর্তা গায়ে, কপালে টিপ, সিঁথিতে সিঁদুর ও হাতে বালাসহ এক অনবদ্য লুকে।

পরিমণি ক্যাপশন লিখেছেন, ‘লাবণ্যের সঙ্গে পরিচিত হন। যিনি তার উষ্ণতা এবং আত্মবিশ্বাস দিয়ে সমস্ত কিছুকে প্রজ্বলন করে। বিশেষ করে তার চওড়া হাসি ও চমৎকার মন দিয়ে যিনি বুদ্ধিদীপ্তভাবে মানবিকতা এবং ভালোবাসাকে ছড়িয়ে দেয়।’ দেবরাজ সিনহার পরিচালনায় সিনেমাতে পরী ছাড়াও অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। থ্রিলার ঘরানার এই সিনেমার নাম ভূমিকায় দেখা যাবে সোহম চক্রবর্তীকে। যে চতুর, টেক-স্যাভি এবং নিজেকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ প্রযুক্তির সঙ্গে সঙ্গে আপডেটেড রাখে। মনের দিক থেকে একেবারে সাধারণ বাড়ির ছেলে সে। সাধারণ এক বাঙালি ছেলে যে খেতে খুব ভালোবাসে আর ভালোবাসে ক্রাইমের সমাধান করতে। ‘দেবযানী’র চরিত্রে দেখা যাবে মধুমিতাকে। পেশায় রেডিও জকি। আর পরীমণির চরিত্রের নাম ‘লাবণ্য’, যা রহস্যময় এক চরিত্র।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews