একতা ডেস্ক: ভোক্তা পর্যায়ে আবারো বেড়ে গেল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-র দাম। অক্টোবর মাসের জন্য ভোক্তা পর্যায়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা বাড়িয়ে এক হাজার ৪৫৬ টাকা নির্ধারণ করেছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সেপ্টেম্বর মাসে দাম ছিল এক হাজার ৪২১ টাকা। আজ বুধবার সন্ধ্যা ৬টা থেকে এ নতুন দর কার্যকর হবে।
২ অক্টোবর, বুধবার বিকেল ৩টার দিকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এলপিজির নতুন দর ঘোষণা করে বিইআরসি। সংস্থাটি প্রতি কেজি এলপিজির খুচরা দাম ১২১ টাকা ৩২ পয়সা নির্ধারণ করেছে।
সে হিসেবে সাড়ে পাঁচ কেজি, ১২, ১৫, ১৬, ১৮, ২০, ২৫, ৩০, ৩৫ ও ৪৫ কেজি ওজনের সিলিন্ডারগুলোর দাম বেড়েছে। যদিও বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দাম দিয়ে ভোক্তাকে কিনতে হয় বলে ভোক্তাদের অভিযোগ রয়েছে। বাজার ঘুরে সে অভিযোগের সত্যতাও পাওয়া গেছে।
তথ্যসূত্রঃ কালের কণ্ঠ

Leave a Reply