1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

কক্সবাজারে অস্ত্রসহ ২জন আটক গোয়েন্দা পুলিশের হাতে

  • মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২০৭ গননা করুন

একতা ডেস্কঃ ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২টি দেশীয় তৈরি এলজি এবং ৫ রাউন্ড কার্তুজসহ দু’জন দুষ্কৃতকারীকে আটক করা হয়েছে কক্সবাজার সদরে। গত ২ ডিসেম্বর, সোমবার রাত সাড়ে ৯ টার দিকে জেলা সদরের খুরুশকুল ইউনিয়নের ছনখোলা বাজার রোড থেকে সাম্পানঘাটপাড়া গামী রাস্তার মুখে এই অভিযান পরিচালিত হয়।

এসময় সিএনজি গাড়ির পেছন সিট থেকে উদ্ধার করা হয় ২টি দেশী তৈরি এলজি ও ৫ রাউন্ড কার্তুজ। সেই সাথে সিএনজি গাড়িটিও জব্দ করে পুলিশ। আটককৃতরা হলেন, লিংকরোড় মহুরীপাড়া ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বজল কবিরের ছেলে সিএনজি চালক আব্দু রহিম প্রকাশ ইলিয়াস (৩৮) এবং অপরজন একই এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে মোহাম্মদ ওসমান (৫৪)। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।

তিনি বলেন, সিএনজি চালক আব্দুর রহিম প্রকাশ ইলিয়াসের সিএনজি গাড়ির পেছন সিট থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে সহযোগী হিসেবে মোহাম্মদ ওসমানকে লিংকরোড এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ২ ডিসেম্বর কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টের ঝাউবাগান থেকে চারটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড রাইফেলের গুলিসহ ২ যুবককে আটক করা হয়েছিলো। এসময় তাদের ব্যবহৃত ইয়ামাহা আর-১৫ মডেলের একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews