1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

কক্সবাজারে স্ত্রীকে খুন করে পালানোর সময় স্বামী আটক

  • শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ২৪৪ গননা করুন

একতা ডেস্কঃ কক্সবাজারের চকরিয়ায় গৃহবধূ উম্মে হাফসা তুহিকে ছরিকাঘাতে হত্যা করেছে তার স্বামী শওকত হাসান মেহেদী (২২)। হত্যা করে পালানোর সময় তাকে আটক করেছে লামা থানা পুলিশ।

হত্যাকাণ্ডের ৮ ঘণ্টার মাথায় শুক্রবার রাত ৮টায় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি কাঁঠালছড়া ত্রিপুরাপাড়া হয়ে পালানোর সময় তাকে আটক করা হয়। মেহেদী চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের আজম উল্লাহ পাড়ার আবুল কাসেমের ছেলে।

সূত্র জানিয়েছে, চকরিয়া উপজেলায় বিয়ের ৮ মাসের মাথায় ১৭ জানুয়ারি শওকত হাসান মেহেদী স্ত্রী উম্মে হাফসা তুহিকে ছুরিকাঘাতে খুন করে। এ সময় শাশুড়ি পারভীন আক্তারও ছুরিকাঘাতে গুরুতর আহত হন।

স্ত্রীকে খুনের পরপরই মেহেদীর ছবিসহ সংবাদ ফেসবুকে ছড়িয়ে পড়ে। তখন বিষয়টি লামা থানা পুলিশের চোখে পড়ে। খুনের পর মেহেদী কাঁঠালছড়ার ত্রিপুরাপাড়া হয়ে গহিন পাহাড়ে পালানোর চেষ্টা করে।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮টায় কুমারী পুলিশ ক্যাম্প ইনচার্জ জামিল আহমদের নেতৃত্বে কাঠালছাড়ার ত্রিপুরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মেহেদীকে আটক করা হয়। পরে তাকে লামা থানায় সোপর্দ করে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ওসি মো. শাহাদাৎ হোসেন বলেন, মেহেদীকে রাতেই চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews