1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

কমলাপুর স্টেশনের স্ক্রিনে এখনো লেখা আওয়ামী লীগ জিন্দাবাদ

  • রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৪২৮ গননা করুন

একতা ডেস্ক: রাজধানী শহরের কমলাপুর রেলস্টেশনের বহির্গমন পথের ডিজিটাল স্ক্রিনে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা একটি স্লোগান প্রচার করতে দেখা গেছে। এ ঘটনায় জড়িতদের খুঁজছে স্টেশন কর্তৃপক্ষ। ২৬ অক্টোবর, শনিবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনের বাইরে পথের স্ক্রিনে এই স্লোগান প্রচারিত হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে।

ধারণা করা হয়েছে স্টেশনে থাকা কোনো যাত্রী এই ভিডিওটি ধারণ করে পোস্ট করেছেন। এরপরই এ নিয়ে সমালোচনা শুরু হয়। অনেকেই এ ঘটনায় জড়িতদের স্বৈরাচারের দোসর উল্লেখ করে তাদের গ্রেফতাদের দাবি জানিয়েছেন। ভিডিওটি ফেসবুকে শেয়ার করে পলাশ মাহবুব নামের একজন লিখেছেন, ‘ঠিক মতো ট্রেন চলার নাম নাই। কিন্তু এসব ঠিকঠাক চলছে।’ ভিডিওটিতে দেখা যায়, স্টেশনের বেইরে পথের গেটের ওপরে থাকা ডিজিটাল স্ক্রিনে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা ভাসছে। এখানে সাধারণত ‘ধন্যবাদ’, ‘স্বাগতম’ বা যাত্রীদের সচেতনতামূলক বিভিন্ন বাণী প্রচারিত হয়।

ঢাকা রেলওয়ে স্টেশনের সূত্র জানিয়েছে, ভোর ৫টা ৫৭ মিনিট থেকে সকাল ৯টা ৫১ মিনিট পর্যন্ত ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখাটি স্ক্রিনে প্রদর্শিত হয়। পরে রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি অবগত হওয়ার পর স্ক্রিন দুটি বন্ধ করে দেওয়া হয়। ঢাকা রেলওয়ে স্টেশনমাস্টার আনোয়ার হোসেন বলেন, দুদিন ধরে ট্রেন বিলম্বে ছাড়ছে আমরা এ সমস্যা নিয়ে ব্যস্ত ছিলাম। যাত্রীদের ক্ষোভের বিষয়টা সফটলি হ্যান্ডেল করছিলাম। এরই মধ্যে একজন এসে বললো স্ক্রিনে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা। পরে আমি গিয়ে দেখি তখন স্ক্রিন বন্ধ করে দেওয়া হয়েছে। কে এই জিনিসটা করছে জানতে পারিনি।

এ প্রসঙ্গে ঢাকা রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার গণমাধ্যমকে বলেন, সকাল ৯টার দিকে আমরা বিষয়টি জানতে পারি। কেউ কেউ বলছেন, ভোর থেকেই স্ক্রিনে এমন লেখা দেখা গেছে। সকাল ৯টা ৫১ মিনিটে আমরা স্ক্রিন দুটি বন্ধ করি। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তথ্যসূত্রঃ আমার সংবাদ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews