একতা ডেস্কঃ ভারতীয় টেকটনিক প্লেটের ঘর্ষণের কারণে একাংশ ইউরেশিয়ান প্লেটের নীচে ঢুকে যায়। ফলেই ইউরেশিয়ান প্লেট উপরের দিকে উঠে যায়। টেকটনিক প্লেটের একাংশ রয়ে যায় ইউরেশিয়ান প্লেটের নীচে। এইপ্লেটের কিছুটা অংশ হয়তো ভাঁজ পড়ে গিয়েছে কিংবা কুঁচকে গিয়েছে। আর তাই ভেঙে আলাদা হচ্ছে ভারত! ফলে কয়েকটি রাজ্য দেশটির মানচিত্র থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে?
এ বিষয়ে বিজ্ঞানীরা বলছেন, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ ও উত্তর প্রদেশের একাংশ ভারতের মানচিত্র থেকে মুছে যেতে পারে। ইতোমধ্যে এই প্রক্রিয়ার শুরু হয়ে গিয়েছে।
বিজ্ঞানীদের দাবি, এই ২ মুহূর্তে ভারতীয় টেকটনিক প্লেট। ‘ডিলেমিনেশন’ প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলছে। দেখা যাচ্ছে গভীর নিম্নাংশটি অগভীর ঊর্ধ্বাংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ইউরেশিয়ান প্লেটের সঙ্গে ধাক্কাধাক্কির ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এই বিচ্ছিন্নতা খুব সহজ পদ্ধতি নয়। পৃথিবীর গভীরে খুব জটিল চলনের ফলে এমন পরিস্থিতি তৈরি হয়।
গবেষকরা জানান, গবেষণা আরও এগোলে তারা এই সংক্রান্ত আরও বড় ছবি পাওয়া যাবে। তখনই বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। টেকটনিক প্লেটের চলন অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিষয়। সেদিকে লক্ষ রেখে ভারতের ভবিষ্যৎ-সহ পৃথিবীর আগামিকাল সম্পর্কে আরও তথ্য তাই সংগ্রহ করতে চাইছেন গবেষকরা।

Leave a Reply