1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

করতোয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ ইন্দোনেশীয় নাগরিক

  • বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২২২ গননা করুন

একতা ডেস্ক: দিনাজপুর জেলার ঘোড়াঘাটে করতোয়া নদীতে গোসল করতে নেমে এক ইন্দোনেশীয় নাগরিক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ওই বিদেশি নাগরিক হলেন ফাইজির রহমান (৪৮)। ৬ নভেম্বর, বুধবার সকাল সাড়ে ৮টার সময় উপজেলার ১নং বুলাকীপুর ইউপির অন্তর্গত করতোয়া নদীর কুলানন্দপুরঘাটে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন।

প্রাথমিক ভাবে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে উদ্ধার অভিযান চালালেও, তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আতাউর রহমান। নিখোঁজ ইন্দোনেশীয় নাগরিক ফাইজির রহমান তাবলীগ জামায়াতের সাথে এসেছিলেন। তাবলিগের কয়েকজন মুসল্লি কুলানন্দপুর গ্রামের উত্তরপাড়া জামে মসজিদে অবস্থান করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তাবলিগের ৩-৪ জন মুসল্লি নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে হঠাৎ বিদেশি নাগরিক ফাইজির নিখোঁজ হয়ে যায়। গোসল করতে নামা অন্য মুসল্লিরা স্থানীয়দের মাধ্যমে থানা এবং ফায়ার সার্ভিসকে খবর দিলে বাহিনী দুটির সদস্যরা ঘটনাস্থলে আসেন। ঘোড়াঘাট ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা প্রাথমিকভাবে নদীতে উদ্ধার অভিযান চালালেও, নিখোঁজ বিদেশি নাগরিকের সন্ধান পাওয়া যায়নি।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, যেহেতু নিখোঁজ ব্যক্তি বিদেশি নাগরিক। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল রংপুর থেকে এখানে আসছে। তারা এসে আবারো উদ্ধার অভিযান শুরু করবে।

তথ্যসূত্রঃ আমার সংবাদ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews