1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

কলকাতার পার্কে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল

  • বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ২৯৮ গননা করুন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল

একতা ডেস্ক: সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ইকোপার্কে দেখা গেছে পতিত আওয়ামী-লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। সেখানে আড্ডা দেওয়ার সময় বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ক্যামেরায় ধরা পড়েন তিনি। ১লা অক্টোবর, মঙ্গলবার বেসরকারি ওই টেলিভিশন জানায়, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় কলকাতার ইকোপার্কে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল। সেখানে আরো ছিলেন সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজি সেলিমের ছেলেসহ বেশ কয়েকজন।

এ সময় আসাদুজ্জামান খানের মুখে সাদা দাড়ি দেখা যায়। পরে পার্কে কিছু বাংলাদেশি জড়ো হয়ে যাওয়ায় তারা দ্রুত সরে পড়েন। এ ছাড়া কিছু অপরিচিত লোকজন ভিডিও করতে বাধা দিচ্ছিলেন। তবে সেখানে থাকা কয়েকজন বাংলাদেশি তাঁদের পরিচয় নিশ্চিত করেছেন। এর আগে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৫ আগস্ট তিনি পালিয়ে দেশ ছাড়েন।

তথ্যসূত্রঃ কালের কণ্ঠ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews