একতা ডেস্ক: সারাদেশের মানুষ একশো থেকে দেড়শো টাকা দরে এক পোয়া বা আড়াইশ গ্রাম কাঁচা ঝাল কিনলেও এবার ভারত থেকে ঝাল আমদানি করা হয়েছে ৬০ টাকা কেজি দরে। যে ঝলের কেজি প্রতি ট্যাক্স আরও ৩৬ টাকা ধরে মোট ৯৩ টাকা কেজি দরে ভারত থেকে এসেছে ৫৯৩ টন কাঁচা ঝাল। এ খবর শুনে এবার অব্যাহত চড়া মূল্যর পরে কাঁচমরিচের বা কাঁচা ঝালের দাম কমার আশা দেখছেন সাধারণ মানুষ।
দীর্ঘদিন যাবত কাঁচামরিচ ও সবজির বাড়তি দাম ভোগাচ্ছে সাধারণ মানুষকে। কাঁচামরিচ ও সবজির দাম বর্তমানে অতীতের সব রেকর্ড ভেঙ্গেছে। যশোরসহ দেশের সবজি বাজারে ১৮০ থেকে ২০০ টাকা কেজিতে বিক্রি হওয়া কাঁচামরিচের দর এক লাফে গিয়ে পৌঁছায় ৪শ’ থেকে ৬শ’ টাকা কেজিতে। তবে এ অবস্থা কেটে যাওয়ার আশা দেখা দিয়েছে। পাঁচদিন বন্ধ থাকার পরে আবারও আমদানি কার্যক্রম শুরু হয়েছে। পূজার ছুটিতে বেনাপোল ও পেট্রাপোল বন্দর বন্ধ ছিল পাঁচদিন। সোমবার বন্দর খুলে যাওয়ায় ভারত থেকে এসেছে ৫৮২ মেট্রিক টন কাঁচামরিচ। মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত তিনটি ট্রাকে আরও ১১ মেট্রিক টন কাঁচামরিচ বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। শুল্ক পরিশোধ করে মরিচ বোঝাই গাড়ি বন্দর এলাকা ত্যাগ করবে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ।
গত দু’দিনে ভারত থেকে বেনাপোল বন্দরে ৫৯৩ টন কাঁচামরিচ এসেছে। এতে জরুরি এ নিত্যপণ্যর দাম কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বর্তমানে
বেনাপোলসহ আশপাশের বাজারে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) রাশেদুল সজিব নাজির বলেন, আরও কিছু কাঁচামরিচ আসার সম্ভাবনা রয়েছে। যা সন্ধ্যার আগেই খালাস করে নিয়ে যাবেন আমদানিকারকরা।
তথ্যসূত্রঃ গ্রামের কাগজ

Leave a Reply