1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

কানাডার সাবেক প্রধানমন্ত্রী ট্রাম্পকে কঠোর ‘হুঁশিয়ারি’ দিলেন

  • মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১৩৯ গননা করুন

একতা ডেস্কঃ কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাঁ ক্রিটিয়েন কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাষ্ট্র করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প যে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন, তা থেকে তাকে সরে আসার আহ্বান জানিয়েছেন। ট্রাম্প যদি সত্যিই কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য করার চেষ্টা করেন, তাহলে কানাডাও ‘আক্রমণাত্মকভাবেই’ তার জবাব দেবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন ক্রিটিয়েন। যিনি ১৯৯৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।

দেশটির দৈনিক গ্লোব অ্যান্ড মেইলে সম্প্রতি একটি কলাম লিখেছেন ক্রিটিয়েন। সেখানে তিনি সরাসরি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, “আমরা উভয়েই বয়স্ক মানুষ এবং সেই হিসেবে আপনাকে বলছি- আপনার মাথায় জট পাকিয়ে গেছে। দয়া করে মাথা ঝাঁকিয়ে জট কাটান। কানাডা বিশ্বের সেরা দেশ এবং আপনি কী করে এটা ভাবলেন যে কানাডীয়রা কেবল যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার জন্য নিজেদের দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিসর্জন দেবে? আপনি কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য করার যে প্রস্তাব দিয়েছেন- তা পুরোপুরি অগ্রহণযোগ্য একটি অপমান এবং আমাদের সার্বভৌমত্বের প্রতি অভূতপূর্ব হুমকি। আমরা এমনিতে সহজ-সরল; ভদ্র ও মৃদুভাষী, কিন্তু আমাদের মেরুদণ্ড রয়েছে এবং আমরা কঠিনও হতে পারি। তাই ভুলেও আমাদের দুর্বল ভাববেন না।”

এই প্রচার-প্রচারণার বিপরীতে অটোয়াকে ‘প্রস্তুত’ হওয়ার আহ্বান জানিয়ে ক্রিটিয়েন বলেন, “ট্রাম্প আমাদের ব্ল‍্যাকমেইল করছেন এবং এই চক্র ভাঙতে হলে প্রয়োজনে আমাদের আক্রমণাত্মক হতে হবে। সেজন্য আমাদের প্রয়োজনীয় প্রস্তুতি থাকা প্রয়োজন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews