1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ পুনরুদ্ধারের ছোঁয়ায় ফটকি নদী! ফিরছে দেশীয় মাছের সম্ভাবনা

কানের মঞ্চে গলায় মোদির ছবি সম্বলিত নেকলেস

  • বুধবার, ২১ মে, ২০২৫
  • ২০০ গননা করুন

একতা ডেস্কঃ এ যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জয়গান কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে! ফ্যাশন-গ্ল্যামারের দুনিয়ায় মোদির ছবি গলায় শোভা পেল হারের সাজে। ফিল্মি জগতের ফ্যাশন দুনিয়ায় মোদির মুখ জায়গা পেল অভিনেত্রী রুচি গুদ্ধারের গলার লকেটে। যে ছবি শোরগোল ফেলেছে নেটপাড়ায়। এ উৎসবে বলিউড তারকারা বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। পাশাপাশি উৎসবের রেড কার্পেটে নজর থাকে তারকাদের ঝলমলে পোশাকের ওপরেও।

ঊর্বশী রাউতেলা, জ্যাকলিন ফার্নান্দেজ, নীতাংশি গোয়েল, মৌনি রায়ের মতো তারকা ইতিমধ্যেই টপ ফ্যাশনে নজর কেড়েছেন। তবে যেন সকলকে ছাপিয়ে গেলেন অভিনেত্রী রুচি গুজ্জার। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এবার সম্পূর্ণ ভিন্ন রূপে হাজির হয়ে সবার নজর কেড়েছেন অভিনেত্রী। ঐতিহ্যবাহী রাজস্থানি ব্রাইডাল লুকে রেড কার্পেটে হেঁটেছেন তিনি, তবে তার গলার নেকলেসটি ছিল সবচেয়ে আকর্ষণীয়।

রুচি গুজ্জার তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রেড কার্পেটের সেই লুকের কিছু ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে অভিনেত্রী এটিকে ‘অত্যন্ত গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন। সোনালি রঙের জমকালো লেহেঙ্গায় রুচিকে দেখা গেছে ঐতিহ্যবাহী রাজস্থানি সাজে। তার পোশাকটি ডিজাইন করেছেন রূপা শর্মা, যেখানে ছোট ছোট কাচ এবং সূক্ষ্ম সুতার কারুকাজ নজর কেড়েছে।

পোশাকের সাথে মানানসই রুচিসম্মত বাঁধনির ওড়না তার সাজে এনেছে এক অন্যরকম পূর্ণতা। কান-এ এমন ব্যতিক্রমী লুক প্রসঙ্গে রুচি বলেন, এই নেকলেসটি আমার কাছে কেবল গয়না নয়, এটি বিশ্বস্তরে ভারতের উত্থানের প্রতীক। কান-এ এটি পরে আমি আমাদের প্রধানমন্ত্রীকে সম্মান জানাতে চেয়েছিলাম, যার নেতৃত্বে ভারত নতুন উচ্চতায় পৌঁছেছে। তার কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বজুড়ে ভারতের ভাবমূর্তি নতুন করে সংজ্ঞায়িত করেছেন। আমি সেই গর্ব আমার সঙ্গে বয়ে বেড়াতে চেয়েছিলাম। কান-এ রাজস্থান এবং ভারতের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য কেবল একটি স্মরণীয় মুহূর্ত নয়, এটি গোটা বিশ্বের কাছে নিজের দেশ সম্পর্কে দেওয়া একটি বার্তা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews