1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

কাফরুলে গ্যাসের চুলা ধরাতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ ৫

  • সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৩৩১ গননা করুন

একতা ডেস্কঃ রাজধানী ঢাকার কাফরুল কালভার্ট স্টিল ব্রিজের পাশে একটি বাসার দ্বিতীয় তলায় গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণে নারীসহ পাঁচজন দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। ১০ নভেম্বর, রবিবার রাত সাড়ে ১১টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন- রাজিব মিয়া (২১), মোসাম্মৎ সুমি আক্তার (১৮), মোসাম্মৎ সাহানা আক্তার (২২), সুমন মিয়া (২৫) ও মোছাম্মৎ সুবর্ণা আক্তার (২২)।

বিষয়টি নিশ্চিত করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম। তিনি জানান, গতরাতে মিরপুরের কাফরুল এলাকা থেকে রাজিব দগ্ধ ৬ শতাংশ, সুমি দগ্ধ ২ শতাংশ, শাহানা দগ্ধ ৫ শতাংশ, সুমন দগ্ধ ৩ শতাংশ ও ও সুবর্ণা ৫ শতাংশ দগ্ধ নিয়ে আমাদের জরুরি বিভাগে আসে। বর্তমানে দগ্ধদের জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে। দগ্ধের পরিমাণ কম হওয়ায় তারা সবাই আশঙ্কামুক্ত। তাদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী আসাদুল মন্ডল জানান, আমরা সবাই গার্মেন্টস কর্মী। কাফরুলের ওই বাড়ির দ্বিতীয় তলায় আমরা সবাই ভাড়া থাকি। গতরাতে গ্যাসের সিলিন্ডার পরিবর্তন করে চুলায় সংযোগ দেওয়ার সময় চুলা জ্বালাতে গিয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তখন আগুন নেভাতে গিয়ে অনেকেই দগ্ধ হয়। তবে আমরা দ্রুতই আগুন নিভিয়ে ফেলি। পরে দগ্ধদের হাসপাতালে নিয়ে যাই।

তথ্যসূত্রঃ সংবাদ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews