1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাহাড়ের ঐতিহ্যবাহী ফুলবিঝুর মধ্যে দিয়ে মহালছড়িতে তিন দিন ব্যাপি বিজু, সাংগ্রাই ও বৈসু’র আনুষ্ঠানিকতা শুরু মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠান যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত মহালছড়িতে ৬ এপ্রিল জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কারাগারে গেল প্রবাসীকে অপহরণ মামলার আসামি মোমিনুর

  • মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৭০ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ আদালত যশোর শহরের পুরতন কসবা কাজীপাড়ার কানাডা প্রবাসী মাসুম হোসেন সিদ্দিকী অপহরণ মামলার আসামি মোমিনুর রহমান বিপুলকে কারাগারে পাঠিয়েছেন। রোববার আসামির স্থায়ী জামিন আবেদনের শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী এই আদেশ দেন। মোমিনুর রহমান বিপুল শহরের বেজপাড়া টিবি ক্লিানিক মোড় এলাকার মৃত শফি মিয়ার ছেলে। মামলার অভিযোগে জানা গেছে, মাসুম হোসেন সিদ্দিক কানাডা ও বাংলাদেশের দ্বৈত নাগরিক। তিনি বেশ কিছুদিন দেশে আছেন। স্ত্রী শরিফা আক্তার প্রিয়ার সাথে বনিবনা না হওয়ায় তাদের মধ্যে বিচ্ছেদ হয়।

২০২৩ সালের ৬ সেপ্টেম্বর রাতে তিনি তার বাসার নিচে ভাড়াটিয়া পলাশের দোকানে বসেছিলেন। এ সময় একটি মাইক্রোবাস দোকানের সামনে এসে মাসুমকে অপহরণ করে নিয়ে যায়। পরে পুলিশের সহযোগিতায় মাসুমকে উদ্ধার করেন স্বজনেরা। মাসুম হোসেন সিদ্দিকী কিছুটা সুস্থ হয়ে অপহরণের অভিযোগে ২০২৪ সালের ১৪ সেপ্টম্বর চারজনকে আসামি করে আদালতে মামলা করেন। এ মামলায় মোমিনুর আটক হন।

পরে মোমিনুর আদালত থেকে জামিন পেয়ে বের হয়ে নানা হুমকি দেন। বাধ্য হয়ে মোমিনুরের জামিন বাতিলের আবেদন করেন বাদীর আইনজীবী। রবিবার ধার্য দিনে শুনানি শেষে বিচারক মোমিনর রহমান বিপ্লবের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews