1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

কালীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ও ২ জনকে সাময়িক বহিষ্কার

  • বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১৪৯ গননা করুন

সুজন বিপ্লব, বিশেষ প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ২নং জামাল ইউনিয়নে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে নিহত ও বাড়ি-ঘর ভাংচুরের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ও ২ জনকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে জেলা বিএনপি।

১২ জুন, বৃহস্পতিবার দুপুর ৩ টার দিকে জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সাঈদ জোয়াদ্দার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা বিএনপির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জামাল ও কোলা ইউনিয়নে অভ্যন্তরিন সংঘর্ষে দুইজন নিহত ও বাড়ি-ঘর ভাংচুরের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে জেলা বিএনপির সিদ্ধান্তে কালীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হলো। কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ডাঃ নুরুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য আশরাফ হোসেনকে দলীয় সকল পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো। এছাড়াও পরবর্তীতে উক্ত ঘটনাবলির সাথে জড়িত যদি কেউ থাকে, অধিকতর ও তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পী।

গত ১ জুন উপজেলার ২নং জামাল ইউনিয়নের নাকোবাড়িয়া এলাকায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ইউনুছ আলী ও মহব্বত আলী নামে দুই ভাই নিহত হন। এ ঘটনার পর থেকে ওই ইউনিয়নে এক সেনা কর্মকর্তার বাড়িসহ প্রায় শতাধিক বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনা ঘটেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews