1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

কালুরঘাটে ট্রেন দুর্ঘটনায় নিহত ৫

  • শনিবার, ৭ জুন, ২০২৫
  • ১৯৫ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন চট্টগ্রামের কালুরঘাট রেলসেতুতে। আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। দুর্ঘটনাটি ঘটে গতকাল ৫ জুন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে, কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন একটি সিএনজি, মোটরসাইকেল এবং প্রাইভেটকারকে ধাক্কা দিলে।

জানা গেছে, দুর্ঘটনার সময় ব্রিজের ওপর দিয়ে যানবাহনগুলো পার হচ্ছিল। ঠিক তখনই দ্রুতগতির ট্রেনটি কোনো হুঁশিয়ারি বা হর্ণ না দিয়েই সেতুতে প্রবেশ করে। এতে সিএনজি অটোরিকশাটি ছিটকে পড়ে এবং মোটরসাইকেল ও প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়।

ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) জরুরি বিভাগে নেওয়া হয়েছে। নিহতদের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া না গেলেও জানা গেছে তারা চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বাসিন্দা। সিএনজিতে থাকা এক আহত যাত্রী বলেন, আমরা ব্রিজ পার হচ্ছিলাম, হঠাৎ পেছন থেকে হর্ণ না দিয়ে ট্রেন এসে ধাক্কা দেয়। কিছু বুঝে উঠার আগেই দুর্ঘটনা ঘটে যায়।

কালুরঘাট সেতুটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এটি একইসঙ্গে রেল ও সড়ক চলাচলের জন্য ব্যবহৃত হলেও, ট্রেন আসার সময় যানবাহন নিয়ন্ত্রণের কোনো কার্যকর সিগন্যাল বা গেট ব্যবস্থা নেই। এতে এমন দুর্ঘটনার ঝুঁকি সবসময়ই থেকে যায়।

দুর্ঘটনার পরপরই ট্রেন চালক ঘটনাস্থল ত্যাগ করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে এলাকাবাসী।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews