1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মধুমতীর বুকে বৈঠার লড়াই, দুই পাড়ে লাখো মানুষের উচ্ছ্বাস মহালছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনকে মাইসছড়ি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত আংশিক কমিটির সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন শালিখায় জাতীয় যুব দিবস উদযাপন! যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ সালথায় চীনা যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে কলেজছাত্রীকে বিয়ে করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মহালছড়িতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত মহালছড়ির দুই কলেজে এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়! পাসের হার ১৬.৬১ ও ৪.৩৫ শতাংশ লংগদুতে আসন্ন শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান শালিখায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল রাড়িখালি একাদশ

কাশিমপুর শ্মশান মন্দিরে প্রতিমা ভাঙলো দুর্বৃত্তরা

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬৪ গননা করুন
প্রতীকী ছবি

একতা ডেস্কঃ গাজীপুরের কাশিমপুর মহাশ্মশান মন্দিরে পূজার প্রস্তুতির সময় ছয়টি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। তবে কারা এ ভাঙচুরের সঙ্গে জড়িত, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। পুলিশ ও স্থানীয়দের জানানো তথ্যে জানা যায়, পূজার জন্য তৈরি হচ্ছিল প্রতিমাগুলো। কাজ আংশিক শেষ হলেও রং করা হয়নি।

দুপুরে বৃষ্টি শুরু হলে কারিগররা কাজ বন্ধ রেখে চলে যান। পরে সন্ধ্যায় এসে দেখেন পাঁচ থেকে ছয়টি প্রতিমা ভাঙা অবস্থায় পড়ে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, পূজা শুরুর আগেই এ ঘটনা ঘটায় কোনো পাহারার ব্যবস্থা করা হয়নি। মন্দির এলাকায় সিসিটিভি ক্যামেরাও নেই।

ক্ষতিগ্রস্ত প্রতিমাগুলো আবার মেরামত করা হবে। অগ্রগামী যুব সংঘ সার্বজনীন দুর্গাপূজা মন্ডপের সভাপতি প্রবীর দত্ত বলেন, প্রতিমাগুলো ঢেকে রাখা হয়েছিল। বিকেলে দুর্বৃত্তরা ঢুকে প্রতিমা ভেঙেছে।

বিষয়টি নিয়ে স্থানীয়রা উদ্বিগ্ন। কাশিমপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরি করতে গিয়ে দুর্বৃত্তরা প্রতিমা ভাঙচুর করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews