1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

কুমিল্লায় অবৈধ ক্রসিংয়ে অটোরিকশাকে ট্রেনের ধাক্কায় নিহত ৭

  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৯৫ গননা করুন

একতা ডেস্কঃ কুমিল্লার বুড়িচং উপজেলার একটি অবৈধ লেভেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি অটোরিকশা ভেঙে চুরমার হয়েছে। এসময় ওই অটোরিকশার চালকসহ ৭ আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা অতিক্রমের সময় বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নে অবৈধভাবে গড়ে তোলা লেভেলক্রসিংটি অতিক্রমের সময় রেলসড়কের ওপর চলে আসা অটোরিকশাটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

বুড়িচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক এ তথ্য নিশ্চিত করেন। নিহতদের মধ্যে চারজন নারী, বাকিরা পুরুষ। তারা হলেন কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বীকশিমুল পূর্বপাড়ার মনির হোসেনের স্ত্রী শাহিনুর আক্তার (৩৩), খেদাইধুলি এলাকার আসমত আলীর ছেলে রফিজ আলী (৬৫), একই উপজেলার বাকশিমুল পূর্বপাড়ার মনসুর আলীর ছেলে আলী আহাম্মদ (৭৭), বাকশিমুল উত্তরপাড়ার মৃত আ. মালেক মিয়ার স্ত্রী লুৎফা বেগম (৬০) ফজলু মিয়ার স্ত্রী হোসনে আরা বেগম (৬০), বাকশিমুল মির্জাপুকুর পাড় এলাকার আলী আশরাফের স্ত্রী সফর জান বেগম (৬৫) এবং একই এলাকার তৈয়ব আলীর ছেলে শাহজাহান (৪০)।

রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকা পার হচ্ছিল। ওই সময় একটি অবৈধ লেভেলক্রসিং দিয়ে পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে ট্রেনটির সংঘর্ষ হয়। এতে ট্রেনের ধাক্কায় অটোরিকশার চার যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়। তিনি জানান, এ ঘটনায় সহকারী প্রকৌশলী নাজমুল হাসানকে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ের পূর্বাঞ্চল।

এ বিষয়ে কুমিল্লায় রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার জানান, রেলওয়ের লাকসাম থেকে আখাউড়া পর্যন্ত ৭১টি লেভেলক্রসিং রয়েছে। এগুলোর মধ্যে ৩০টি বৈধ ও ৩৮টি অবৈধ। তিনি বলেন, অবৈধ লেভেলক্রসিংগুলোর বিষয়ে সড়ক ও জনপথ অধিদপ্তর, এলজিইডিসহ বিভিন্ন দপ্তরের সঙ্গে আলোচনা হয়েছে। জনস্বার্থে অবৈধ ক্রসিংগুলো অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে এগুলো অনুমোদন দেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews