1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

কুমিল্লায় ১০০ বোতল ফেন্সিডিলসহ আটক ভারতীয় নাগরিক

  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ২৪৮ গননা করুন

একতা ডেস্কঃ কুমিল্লা সদর উপজেলার ভারত সীমান্তের গোলাবাড়ী এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিলসহ এক ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি। গতকাল মঙ্গলবার সকাল ৭টায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ গোলাবাড়ী পোস্টের টহলদল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে বিজিবি টহলদল সীমান্ত পিলার ২০৮২/১-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেরানীনগর থেকে ১০০ বোতল ফেন্সিডিল ও ১টি মোবাইল ফোনসহ ভারতীয় নাগরিক মেহেদী হাসানকে (১৮) আটক করে। আটককৃত মেহেদী হাসান ভারতের ত্রিপুরার সিপাহজালা জেলার এনসি নগরের মো. স্বপন মিয়ার ছেলে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. ইফতেখার হোসেন বলেন, আটককৃত ব্যক্তিকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম ও মাদকদ্রব্য চোরাচালানের দায়ে ১৯৫২ সালের বাংলাদেশ কন্ট্রোল অব এন্ট্রি এ্যাক্ট এর ৪ ধারা এবং ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(ক) ধারার অপরাধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews