1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত

কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্য পদত্যাগ করলেন

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৯৭ গননা করুন

একতা ডেস্কঃ ছাত্রছাত্রীদের টানা আন্দোলনের মুখে পদত্যাগ করলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক এস কে শরিফুল আলম। ২৪ এপ্রিল, বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। বর্তমানে পদত্যাগপত্র গ্রহণের আনুষ্ঠানিক প্রক্রিয়া চলছে। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে ফেরার লক্ষ্যে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হবে।

শিগগিরই সার্চ কমিটি গঠন করে স্থায়ী নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। সম্প্রতি কুয়েটে ঘটে যাওয়া কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা উপাচার্য উপ-উপাচার্যের অপসারণের দাবি জানিয়ে শুরু করেন টানা আন্দোলন ও অনশন। দাবির প্রতি সাড়া দিয়ে সরকার জানায়, সংকট নিরসনে দায়িত্ব থেকে অব্যাহতির প্রক্রিয়া শুরু করা হয়েছে। দাবি পূরণে ইতিবাচক অগ্রগতি হওয়ায় ৫৮ ঘণ্টার অনশন ভেঙেছেন কুয়েট শিক্ষার্থীরা। আনন্দের পাশাপাশি তাঁরা তাদের দাবি আদায়ে ঐক্যবদ্ধ লড়াইয়ের মূল্যায়ন করেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাম্প্রতিক ঘটনাবলির আলোকে কুয়েটের শিক্ষা কার্যক্রম দ্রুত পুনরায় শুরু করতে উপাচার্য ও উপ-উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান এবং নতুন নিয়োগের পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews