1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

কুয়েটের সহ-উপাচার্যের পদত্যাগ না করার দাবি

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৩৭ গননা করুন

একতা ডেস্কঃ পদত্যাগ করেননি বলে জানিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সহ-উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। বরং তাকে অব্যাহতি না দেওয়ার অনুরোধ জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন শিক্ষা উপদেষ্টার কাছে। বৃহস্পতিবার এক গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে শেখ শরীফুল আলম বলেন, ‘গণমাধ্যমে দেখেছি আমাকে ও উপাচার্যকে অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু আমি এ বিষয়ে কোনো চিঠি পাইনি, আর আমি পদত্যাগও করিনি। তিনি জানান, শিক্ষা উপদেষ্টার ফোন নম্বর না থাকায় ইউজিসির একজন সদস্যের মাধ্যমে একটি চিঠি পাঠিয়েছেন।

সেখানে পক্ষপাতমূলক সিদ্ধান্ত থেকে বিরত থাকতে এবং তদন্তসাপেক্ষে ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন। তিনি উল্লেখ করেন, গত বছরের ৪ ডিসেম্বর সহ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেও উপাচার্য তাকে কোনো প্রশাসনিক বা আর্থিক দায়িত্ব দেননি। ১১ জানুয়ারির সিন্ডিকেট সভায় সহ-উপাচার্যের সীমিত প্রশাসনিক ক্ষমতাও বাতিল করা হয়। এতে গত চার মাস ধরে তিনি প্রশাসনিক কাজে সম্পূর্ণভাবে বিযুক্ত। শেখ শরীফুল বলেন, আমি এখনো জানি না আমার অপরাধ কী, আর আমাকে আত্মপক্ষ সমর্থনেরও সুযোগ দেওয়া হয়নি। এমন সিদ্ধান্ত ক্যাম্পাসে ভুল বার্তা দেবে।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, কুয়েটের উপাচার্য ও সহ-উপাচার্যকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews