1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

কৃষিপণ্য স্পেশাল ট্রেন এবার পণ্য ছাড়াই ছাড়ল রহনপুর

  • শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২৯১ গননা করুন

একতা ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেল স্টেশন থেকে কম খরচে দেশের বিভিন্ন প্রান্তে কৃষিপণ্য পৌঁছে দিতে বিশেষ ট্রেন কৃষিপণ্য স্পেশাল ট্রেন’ চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। ২৬ অক্টোবর, শনিবার রহনপুর থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো কৃষিপণ্য স্পেশাল ট্রেনটি। তবে কৃষিপণ্য ছাড়াই রহনপুর ছেড়ে যায়।

রেলওয়ে সূত্র জানায়, মঙ্গলবার খুলনা, বৃহস্পতিবার পঞ্চগড় ও শনিবার রহনপুর থেকে ঢাকায় কৃষিপণ্য নিয়ে যাতায়াত করবে ট্রেনটি। প্রতিদিন ১২০ টন পণ্য আনা-নেয়ার সুবিধা মিলবে। প্রতি কেজি সবজি ও কৃষিপণ্য বহনে খরচ পড়বে ১ টাকা ৮ পয়সা থেকে ১ টাকা ৪৭ পয়সা। ট্রেনের অত্যাধুনিক লাগেজ ভ্যানে ফল ও সবজি পরিবহন করা যাবে। এছাড়া রেফ্রিজারেটেড লাগেজ ভ্যানে হিমায়িত পণ্য মাছ, মাংস ও দুধ পরিবহন করা হবে।

স্থানীয় রেল স্টেশন কুলির সর্দার সবুর আলী জানান, কৃষিপণ্য স্পেশাল ট্রেনটি সকাল বেলায় হওয়ায় অনেক চাষী ও ব্যবসায়ীরা পণ্য পাঠাতে অনিহা প্রকাশ করেছে। তাছাড়া ঢাকায় কুলি বহনের খরচ বেশী নেয়ায় ট্রেনে পণ্য পরিবহন করতে চাচ্ছেনা চাষী ও ব্যবসায়ীরা। কিন্তু রহনপুর থেকে কৃষিপণ্য স্পেশাল ট্রেন চালু করার স্বার্থে আমরা অর্ধেক মজুরি হলেও পণ্য বহন করবো। তবে আজ প্রথম দিন রহনপুর রেল স্টেশন থেকে কোন পণ্য বুকি হয়নি। ব্যবসায়ী শরিফুল ইসলাম বলেন, ‘ট্রেনের মূল ভাড়া কম। তবে ফসলের মাঠ থেকে স্টেশন এবং স্টেশন থেকে মোকামে আলাদা যানবাহনে পণ্য পরিবহন করতে বাড়তি খরচ রয়েছে। এছাড়া ট্রেনে পণ্য ওঠানো ও নামানোয় কুলিদের টাকা দিতে হয়। কুলিরা যে যার ইচ্ছামতো টাকা নেয়। সড়কপথে রহনপুর থেকে ঢাকার বাজারে পণ্য পাঠাতে খরচ হয় প্রতি কেজিতে দুই থেকে আড়াই টাকা। আর ট্রেনে সব মিলিয়ে খরচ পড়ে যাচ্ছে ৩ টাকারও বেশি। এর সঙ্গে ভোগান্তি তো রয়েছে। এজন্য ট্রেনে পণ্য পাঠাতে আগ্রহ দেখাচ্ছে না কেউ।

এলাকা ও আশপাশের চাষী ও ব্যবসায়ীরা বলছেন, রহনপুর থেকে ঢাকায় কৃষিপণ্য পরিবহনের জন্য কেজিপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ টাকা ৩০ পয়সা। প্রতি কেজি পণ্য ট্রেনে পরিবহন করতে ভাড়ার পাশাপাশি কুলি, মাঠ থেকে স্টেশন ও স্টেশন থেকে মোকামের আলাদা ‘পরিবহন খরচ পড়ে যাচ্ছে কেজি প্রতি ২ টাকা থেকে ৩ টাকার বেশি। অথচ সড়কপথে ট্রাকে পণ্য পরিবহন করতে তাদের খরচ হয় কেজিপ্রতি দুই-আড়াই টাকা। ট্রেনের সময় সকালে হওয়ায় বাজারজাত নিয়েও রয়েছে শঙ্কা। এছাড়া ট্রেনের শিডিউল বিপর্যয়সহ নানা কারণে সময়মতো পণ্য পৌঁছাতে না পারলে ন্যায্য দাম পাওয়া নিয়েও শঙ্কা রয়েছে। এছাড়াও চাষী ও ব্যবসায়ীরা অভিযোগ করেন ট্রেনে কৃষিপণ্য পরিবহনের বড় ঝামেলা কুলি বহন খরচ এখানে স্বাভাবিক নিলেও ঢাকায় কুলি বহনের খরচ বেশী নেয়। এই কুলি বহনের খরচটা যদি রেল কর্তৃপক্ষ নির্ধারন করে দিতো তবে চাষী ও ব্যবসায়ীদের সুবিধা হতো। সেখানে কুলিদের বাড়তি টাকা দিতে হতো না। রহনপুর রেলওয়ে স্টেশনের মাস্টার জুনায়েদ আল মামুন জানান, ‘আমরা কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছি। ট্রেনটি প্রতি সপ্তাহে একদিন শনিবার সকাল ৯টা ১৫ মিনিটে

রহনপুর ছেড়ে যাবে। শীতাতপ একটিসহ মোট পাঁচটি লাগেজ ভ্যান রয়েছে। প্রতি কেজি পণ্য ঢাকায় পরিবহন করতে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ টাকা ৩০ পয়সা। তবে আজ প্রথম দিন নির্ধারিত সময় ৯টা ১৫ মিনিট থেকে আধা ঘণ্টা দেরিতে ৯টা ৪৫ মিনিটে কৃষিপণ্য স্পেশাল ট্রেনটি রহনপুর স্টেশন ত্যাগ করেন। ট্রেনটি যাত্রাপথে নাচোল, আমনুরা জং, কাকনহাট, রাজশাহী, সরদহরোড, আড়ানি, আব্দুলপুর, আজিমনগর, ঈশ্বরদী বাইপাস, চাটমোহর, বড়ালব্রীজ ও জয়দেপুর স্টেশন থামবে।

তথ্যসূত্রঃ ভোরের কাগজ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews