1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

কেজিতে ৫ টাকা কমছে প্যাকেটজাত চিনির দাম

  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৩ গননা করুন

একতা ডেস্কঃ প্যাকেটজাত চিনির দাম কেজিতে ৫ টাকা কমাচ্ছে আমদানিকারক প্রতিষ্ঠানগুলো। এরপর খোলা বাজারে প্রতি কেজি প্যাকেটজাত চিনি বিক্রি হবে ১২০ টাকায়। এতদিন এর দাম ছিল ১২৫ টাকা। একই সঙ্গে খোলা চিনির দাম দুই টাকা কমে হচ্ছে ১১৮ টাকা। ১৯ ফেব্রুয়ারি, বুধবার চিনি পরিশোধনকারী ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর সূত্রে এ তথ্য জানা গেছে। বর্তমানে প্রতি কেজি খোলা চিনি ১২০ এবং প্যাকেটজাত চিনি ১২৫ টাকা কেজি দামে খোলা বাজারে বিক্রি হচ্ছে। বিশ্ববাজারে অপরিশোধিত চিনির দর কিছুটা কমে আসায় স্থানীয় বাজারেও দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে চিনির বাজারে শীর্ষ অবস্থানে মেঘনা ও সিটি গ্রুপ। মেঘনা গ্রুপ ইতিমধ্যে কম দামের চিনি বাজারজাত শুরু করেছে। সিটি গ্রুপও কমানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানা গেছে।

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহকারী ব্যবস্থাপক তাসলিম শাহরিয়ার সংবাদমাধ্যমকে বলেন, গত সোমবার থেকে নতুন দাম উল্লেখ করে প্যাকেট ছাপানো শুরু হয়েছে। এরই মধ্যে বাজারে চিনি সরবরাহ শুরু করেছি আমরা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews