1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

কেরালায় আতশবাজি বিস্ফোরণে আহত দেড়শো

  • মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ২৬১ গননা করুন

একতা ডেস্ক: ভারতের কেরালা রাজ্যে আতশবাজির মজুতে বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন ১৫০ জনেরও বেশি মানুষ। তাদের মধ্যে অন্তত ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার রাতে কেরালার কাসারাগোদ জেলার অদ্ভুতাম্বালাম ভিরেকাভু মন্দিরে এই ঘটনা ঘটেছে। রাজ্যের স্থানীয় থেয়াম উৎসব উদযাপন করতে মন্দিরটিতে প্রচুর আতশবাজি মজুত করা হয়েছিলো। উৎসব শেষে এই আতশবাজি পোড়ানোর আয়োজন ছিল। মধ্যরাতে আতশবাজি পর্ব শুরু হলে একটি বাজি মন্দির চত্বরের কাছে রাখা স্তূপের ওপর গিয়ে পড়ে। তারপরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। খবর এনডিটিভি। প্রিয়েশ নামের এক প্রত্যক্ষদর্শী তার ভাইবোনদের সঙ্গে মন্দিরের আতশবাজি উপভোগ করতে এসেছিলেন। তিনি ভারতীয় সংবাদামধ্যম এনডিটিভিকে বলেন, মন্দিরে প্রচুর মানুষের সমাগম ছিল। মাঝরাতে আতশবাজি পর্ব শুরু হলে হঠাৎ একটা বিকট শব্দ শুনলাম, তারপরই মন্দিরের আতশবাজির স্তূপের কাছে বড় একটি অগ্নিকুণ্ড দেখলাম। তারপর মন্দিরের স্বেচ্ছাসেবকসহ বেশ কয়েকজন আহতদের উদ্ধার করে আমরা হাসপাতালে পাঠিয়েছি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মন্দিরের যে স্থানে আতশবাজি পোড়ানো হচ্ছিল, তার বেশ কাছেই বাজি মজুত করে রাখা হয়েছিলো। সারারাত ধরে আতশবাজি পোড়ানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল। যদি বাজি পোড়ানোর স্থান থেকে মজুত স্থানটি আর একটু দূরে হতো, তাহলে এত আহতের ঘটনা ঘটত না। স্থানীয় পঞ্চায়েতের সদস্য শাজির এ ঘটনার জন্য মন্দির কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করে এনডিটিভিকে বলেন, এখানে দোষ মূলত মন্দির কর্তৃপক্ষের। আতশবাজি পোড়ানোর জায়গা থেকে যদি মজুতের স্থান দূরে হতো তাহলে এমন ঘটত না।

এ ঘটনায় মন্দির কমিটির সভাপতি ও সম্পাদককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মন্দির কর্তৃপক্ষ জানায়, টিন শেডে প্রায় ২৮,০০০ হাজার রুপির নিম্ন শক্তির আতশবাজি রাখা ছিল।

তথ্যসূত্রঃ সমকাল

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews