1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় অসুস্থ সাংবাদিক বোরহান আনিস কে পররাষ্ট্র প্রতি মন্ত্রীর পক্ষ থেকে অর্থিক অনুদান প্রদান মহালছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত শালিখার সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল ‘ক্রসফায়ারে’ হত্যা মামলায় জেলহাজতে মধুমতী নৌকা বাইচ মেলা এবার খাজনামুক্ত, প্রশংসায় নিতাই রায় চৌধুরী শালিখায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১ শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন মহালছড়িতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে ফিউচার ভাইসের জয়

কোনো উপদেষ্টা বা প্রশাসক বসতে পারবেন না নগর ভবনে

  • শনিবার, ৭ জুন, ২০২৫
  • ১৬৬ গননা করুন

একতা ডেস্কঃ নগর ভবনে কোনো উপদেষ্টা বা প্রশাসক বসতে পারবেন না বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। শুক্রবার পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, প্রয়োজনে বিগত কাউন্সিলর ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে বিপ্লবী নগর কাউন্সিল করে সিটি করপোরেশনের কার্যক্রম পরিচালনা করা হবে।

তিনি বলেন, এখানে নির্বাচিত ও সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী মেয়র হিসেবেই এসেছি। এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আবার কালও যারা পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করবেন তাদের সাথে মাঠে থাকবো। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নিয়ে ইশরাক বলেন, তারা তাদের নিরপেক্ষতা হারিয়েছে। এই পরিষদের আওতায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

যদি উপদেষ্টাদের রাজনীতি করার ইচ্ছা থাকে তাহলে পদত্যাগ করে রাজনীতি করার অনুরোধও জানান তিনি। স্থানীয় সরকার ব্যবস্থা আরও সংস্কার প্রয়োজন, এটা নিয়ে কেউ কথা বলছে না। এর সংস্কারের জন্য প্রয়োজনে আমরা আন্দোলন করব।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews