1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ পুনরুদ্ধারের ছোঁয়ায় ফটকি নদী! ফিরছে দেশীয় মাছের সম্ভাবনা

কোন বাধা মানা হয়নি চট্টগ্রামে সনাতন জাগরণ মঞ্চের সমাবেশে

  • শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৩০০ গননা করুন

একতা ডেস্ক: বন্দর নগরী চট্টগ্রামের চেরাগী পাহাড় মোড়ে সনাতন জাগরণ মঞ্চের প্রতিবাদ সমাবেশ করেন হিন্দু সম্প্রদায়। ওই সমাবেশে আসার পথে বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ১ নভেম্বর, শুক্রবার বিকেলের সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় জামালখান মোড়, আন্দরকিল্লা ও বৌদ্ধমন্দির মোড়ে এ বাধা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে বাধা ঠেলে সমাবেশে যোগ দেন তারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চেরাগী পাহাড় মোড়েও বেলা তিনটা পর্যন্ত সমবেত লোকজনকে রাস্তার এক পাশে আটকে রাখতে দেখা যায়। ধীরে ধীরে লোক সমাগম বাড়তে থাকে। এক পর্যাচে বাধা উপেক্ষা করে চেরাগী পাহাড় মোড়ের চত্বরে অবস্থান নেয় লোকজন। এসময় তারা স্লোগান দেন। সমাবেশ থেকে এক বক্তব্যে স্বতন্ত্র গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী বলেন, ‘আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে সমবেত হয়েছি। কিন্তু নগরের জামালখান, আসকারদীঘির পাড়, নন্দনকানন ও আন্দরকিল্লা এলাকায় লোকজনকে সমাবেশে আসতে বাধা দেয়া হচ্ছে। যদি মিছিল আসতে দেয়া না হয় তাহলে আমরা মিছিল নিয়ে গিয়ে বিভিন্ন স্থানে আটকে দেয়া লোকজনকে নিয়ে আসব।’

এ ঘটনায় নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) লিয়াকত আলী খান বলেন, প্রশাসনিক নির্দেশনা ছিল চেরাগীতে সভা-সমাবেশ হবে না আজ। তবে পরে বাধা ঠেলে লোকজন চলে আসে। এদিকে, সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে বুধবার নগরের কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়। দুই মাস ধরে সনাতন জাগরণ মঞ্চ ৮ দফা দাবিতে আন্দোলন করে আসছে। এর অংশ হিসেবে ২৫ অক্টোবর লালদীঘি মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশ থেকে যাওয়ার সময় নিউমার্কেট এলাকায় জাতীয় পতাকার অবমাননার অভিযোগে মামলাটি করেন নগরের মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ফিরোজ খান। মামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে নগরের চেরাগী পাহাড় মোড়ে প্রতিবাদ সমাবেশ করে সনাতন জাগরণ মঞ্চ। এতে আজ ৬৪ জেলায় বিক্ষোভ সমাবেশের ডাক দেয়া হয়। ওই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের সমাবেশ হচ্ছে চেরাগী মোড়ে।

তথ্যসূত্রঃ মানবকণ্ঠ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews