1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

কোন ১০ দেশ সামরিক খাতে সবচেয়ে বেশি খরচ করে

  • রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৩২৯ গননা করুন

একতা ডেস্ক: আড়াই বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের বড় একটি অংশ। সিরিয়া, গাজা, লেবানন আর একের পর এক ইসরায়েলি হামলায় নতুন করে সংঘাত দেখা দিয়েছে পুরো অঞ্চলে। আফ্রিকার বিভিন্ন দেশেও চলছে সংঘাত। লড়াই, যুদ্ধ, সীমান্ত সংঘাত যত বাড়বে রাষ্ট্রগুলোর সামরিক খাতে খরচও তত বাড়াতে হবে-আর এটা স্বাভাবিকও। তবে এমন কিছু দেশ রয়েছে, যারা সরাসরি যুদ্ধে জড়িত না থেকেও সামরিক খাতে বিপুল পরিমাণে খরচ করে থাকে।

সামরিক খাতে সবচেয়ে বেশি খরচ করা দেশগুলোর একটি তালিকা করেছে গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই)। এই প্রতিষ্ঠান সামরিক ব্যয়, অস্ত্র বাণিজ্য বিষয়ে তথ্য সংগ্রহ করে। খরচের এই হিসাব ২০২৩ সালের।

তালিকায় ১ নম্বরেই রয়েছে যুক্তরাষ্ট্রের নাম। এসআইপিআরআই বলছে, ২০২৩ সালে যুক্তরাষ্ট্র সামরিক খাতে ৯১৬ বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে। পরের দুটি নাম যথাক্রমে চীন ও রাশিয়া। চীনের সামরিক খরচ ২৯৬ বিলিয়ন ডলার। আর ইউক্রেনের সঙ্গে যুদ্ধরত রাশিয়া সামরিক খাতে ১০৯ বিলিয়ন ডলার খরচ করেছে। চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে ভারত ও সৌদি আরব। ভারতের সামরিক খরচ ৮৩ দশমিক ৬ ডলার। সৌদি আরবের ৭৫ দশমিক ৮ বিলিয়ন ডলার।

তালিকায় যুক্তরাজ্য ও জার্মানি যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম অবস্থানে রয়েছে। এ খাতে যুক্তরাজ্যের খরচ ৭৪ দশমিক ৯ বিলিয়ন ডলার। জার্মানির ৬৬ দশমিক ৯ বিলিয়ন ডলার। রাশিয়ার বিরুদ্ধে জোর লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেন। দেশটি ২০২৩ সালে সামরিক খাতে ৬৪ দশমিক ৮ বিলিয়ন ডলার খরচ করেছে। নবম অবস্থানে থাকা ফ্রান্স খরচ করেছে ৬১ দশমিক ৩ বিলিয়ন ডলার। শীর্ষ ১০-এর সবশেষ নামটি জাপানের। দেশটি সামরিক খাতে ৫০ দশমিক ২ বিলিয়ন ডলার খরচ করেছে।

তথ্যসূত্রঃ প্রথম আলো

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews