একতা ডেস্কঃ কোরআনের আলোকে আলেম সমাজ ও আমরা সত্য কথা বলতে গেলেও মিথ্যা আইটিসহ ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা দিতো এবং জুলুম-নির্যাতন করতো ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন, গণঅধিকার পরিষদ দপ্তর সম্পাদক ও উচ্চতর সদস্য শাকিল উজ্জামান। গতকাল ১৩ ডিসেম্বর, রাতে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের নিয়ামতপুরে একটি মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিলে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার আমলে কোরআন ও দিনের ওয়াজ মাহফিলের জন্য প্রশাসনের কাছে একটা অনুমতি নেওয়া লাগতো, অনুমতি ছাড়া কিন্তু ওয়াজ মাহফিল করতে দিতো না এবং কি অনুমতি নেওয়ার পরেও বিভিন্ন বক্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা থাকতো। আলেমরা সমাজের সম্মানিত ব্যক্তি। কোরআনের আলোচনায় যদি তাদের কোনো বক্তব্য ফ্যাসিস্টের বিপক্ষে চলে যেতো তারা মাইক পর্যন্ত বন্ধ করে দিতো। আমরা কিন্তু এসব বিভিন্ন ইউটিউব, ফেসবুকে দেখেছি। আল্লাহ তালা এসব জায়গা থেকে আমাদের পরিত্রাণ দিয়েছেন।

Leave a Reply