1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ক্ষমতার বদলে দায়িত্ব গ্রহণ করেছেন উপদেষ্টা মণ্ডলী

  • শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২৫৮ গননা করুন

একতা ডেস্ক: অন্তর্বর্তী সরকার কোনো ক্ষমতা গ্রহণ করেনি। আমরা একটা দায়িত্ব গ্রহণ করেছি। আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং সড়ক পরিবহন, সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেছেন, দায়িত্ব ও ক্ষমতার মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। ক্ষমতা হলে গায়ে একটু গরম, গরম লাগে। নিজেকে খুব বড় মনে হয়। অন্যদিকে আপনি যখন দায়িত্ব গ্রহণ করবেন, নিজেকে খুব খাটো মনে হয়। শুক্রবার বিকালে চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তথ্যসূত্রঃ আমার সংবাদ ফাওজুল কবির বলেছেন, ‘আমাদের একটা রিফাইনারি আছে, অনেক পুরানো। যেকোনো মুহুর্ত ভেঙে পড়তে পারে। আমরা আরেকটি রিফাইনারির উদ্যোগ নিয়েছি। আপনারা জানেন যে, দুর্বৃত্তায়নের কারণে আরেকটি রিফাইনারি প্রকল্প বাস্তবায়ন হয়নি। এটা একদম দখল করে নিয়েছে। এই যে দখলের মানসিকতায় জমি, বিভিন্ন ব্যাংক, বিভিন্ন প্রতিষ্ঠানে অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছিল, আমরা সেটির অবসান ঘটিয়েছি। ইস্টার্ন রিফাইনারির কাজটা আমরা সহসা হাতে নেবো।

বিদ্যুৎ খাতের সুখবর জানিয়ে তিনি বলেন, বিদ্যুৎ খাতে কিছু সুখবর আছে। একটা সুখবর হচ্ছে- সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছিল আইনের মাধ্যমে। ২০১০ সালে এই আইন করা হয়েছিল। এটি হলো দ্রুত লেনদেনের আইন। এটা হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছিল। শাহদীন মালিক এটাকে চ্যালেঞ্জ করেছিলেন। হাইকোর্ট এই আইনটিকে সংবিধান বিরোধী বলেছেন। আপনারা জানেন আমাদের চুক্তিগুলো আন্তর্জাতিক চুক্তি। চাইলেই বা সহজেই বের হওয়া যায় না। এজন্য আমরা ধীরস্থির ভাবে এগুচ্ছি। তিনি বলেন, বিদ্যুৎ বিভাগের জন্য আমরা একটা জাতীয় কমিটি করেছি। জাস্টিস মইনুল ইসলামকে সভাপতি করে এ কমিটি করা হয়েছে। তারা অনিয়মগুলো খতিয়ে দেখবে। অনিয়মগুলো যদি না জানেন, আবেগ বা রাগের বশীভূত হয়ে যদি লাইন কেটে দিই তাহলে মামলায় জড়াতে হবে। এসব মামলায় বাংলাদেশের কখনো ভালো করে নাই। সবসময় ক্ষতিপূরণ দিয়ে আসতে হয়েছে।

তথ্যসূত্রঃ আমার সংবাদ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews