1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ক্ষেতমজুর সমিতি রংপুর বিভাগীয় সমন্বয় কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত

  • রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১৫০ গননা করুন

একতা ডেস্কঃ বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি রংপুর বিভাগীয় সমন্বয় কমিটির বর্ধিত সভা আজ ১১ জুলাই শনিবার রংপুরে অনুষ্ঠিত হয়। প্রবীণ ক্ষেতমজুর নেতা ও কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. ফজলুর রহমান। আলোচনা করেন রংপুর জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় নেতা শাহাদাত হোসেন খোকা, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নেতা ডা. রেজাউল রাজু, কুড়িগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম রাজু, লালমনিরহাট জেলার নেতা কাজী রেজাউল ইসলাম, গাইবান্ধা জেলা কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নেতা এমদাদুল হক মিলন, আমিনুল ইসলাম পিপুল, নীলফামারীর মণিসিং রায়, সংগঠনের প্রবীণ নেতা একলাছুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য শাহীন রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রবীণ সিপিবি নেতা শাহাদাত হোসেন।

সভায় নেতৃবৃন্দ বলেন, ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুর ও তাঁদের পরিবারের সদস্যরা অনিশ্চিত জীবন অতিবাহিত করছে। দেশের বিভিন্ন অঞ্চলে গ্রামীণ মজুররা বর্তমানে কর্মহীন অবস্থায় আছেন। বর্তমান বাজেটে তাঁদের জন্য রেশন, পেনশন, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থানের জন্য বরাদ্দ রাখা হয়নি। সুতরাং ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের নিজেদের অধিকার আদায়ে লড়াইয়ের বিকল্প নেই। গ্রামে গ্রামে ক্ষেতমজুর সমিতি গড়ে তোলার আহ্বান জানান নেতৃবৃন্দ।

গ্রামীণ কর্মসূচি ও প্রকল্পের বরাদ্দে অতীতের মতো লুটপাট যেন আর না হয় তা নিশ্চিত করতে হবে। ইতিমধ্যে ফ্যমিলি কার্ড, কৃষি কার্ড, প্রণোদনার জন্য যে তালিকা করা হয়েছে তাতে যথেষ্ট দুর্নীতির খবর বের হয়ে আসছে। দুর্নীতি বন্ধ করে প্রকৃত দরিদ্র মানুষের মধ্যে বরাদ্দ বুঝিয়ে দাবি করেন নেতৃবৃন্দ।

সভায় নেতৃবৃন্দ ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের গ্রামে সারা বছর কাজ ও ন্যায্য মজুরির নিশ্চিতের দাবি করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews