খাগড়াছড়ি প্রতিনিধিঃ সোমবার (১৭ আগষ্ট ২০২৬) খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বর মাসকে সামনে রেখে সম্ভাব্য ঝুঁকি ও হুমকি মোকাবেলা এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটি (আরআইসি)-এর সমন্বয় সভা অনুষ্ঠিত হচ্ছে।
খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কেএম ওবায়দুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সংশ্লিষ্ট বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, প্রশাসন ও নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় কর্নেল জিএস, শাখা ডিজিএফআই, খাগড়াছড়ি রিজিয়নের বিভিন্ন জোনের জোন কমান্ডার, পুলিশ সুপার; এপিবিএন ও জেলা প্রশাসনের প্রতিনিধি; আনসার ব্যাটালিয়ন অধিনায়ক ও জেলা কমান্ড্যান্ট, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক; এনএসআই খাগড়াছড়ির যুগ্ম পরিচালক; এফআইডি, আরআইবি এবং শাখা এফআইইউর প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।
সভায় আসন্ন সেপ্টেম্বর মাসে সম্ভাব্য ঝুঁকি ও হুমকির বিষয়গুলো পর্যালোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বিতভাবে তথ্য আদান-প্রদান, সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় পূর্বপ্রস্তুতি গ্রহণ এবং প্রয়োজনীয় করণীয় নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় খাগড়াছড়ির সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সকল সংস্থার মধ্যে আরও কার্যকর সমন্বয় ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রয়োজনীয় প্রস্তুতি ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। সভার মাধ্যমে আসন্ন সেপ্টেম্বর মাসকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও করণীয় নির্ধারণ করা হয়।
Leave a Reply