1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মধুমতীর বুকে বৈঠার লড়াই, দুই পাড়ে লাখো মানুষের উচ্ছ্বাস মহালছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনকে মাইসছড়ি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত আংশিক কমিটির সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন শালিখায় জাতীয় যুব দিবস উদযাপন! যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ সালথায় চীনা যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে কলেজছাত্রীকে বিয়ে করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মহালছড়িতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত মহালছড়ির দুই কলেজে এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়! পাসের হার ১৬.৬১ ও ৪.৩৫ শতাংশ লংগদুতে আসন্ন শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান শালিখায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল রাড়িখালি একাদশ

খাগড়াছড়িতে গভীর রাতে অগ্নিকাণ্ডে ২০ দোকান ভস্মীভূত

  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৩৯ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ খাগড়াছড়ি জেলার দীঘিনালার বোয়ালখালী নতুন বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার রাত দেড়টার দিকে লেগে যাওয়া এই আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টা ধরে কাজ করে বলে জানান খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাকের হোসেন। বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় হোটেল, মুদি দোকান ও কাঠের দোকানসহ প্রায় ২০টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। দীঘিনালা থানার ওসি মোঃ জাকারিয়া জানান, লারমা স্কয়ারের পাশে অবস্থিত ‘তৃপ্তি হোটেল’ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কীভাবে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিস কর্মকর্তা জাকের হোসেন জানান, প্রাথমিক হিসাবে অগ্নিকাণ্ডে অন্তত ১০ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews