1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২০৩ গননা করুন

একতা ডেস্কঃ পার্বত্য জেলা খাগড়াছড়িতে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের চেষ্টার ঘটনায় মামলা দায়ের হয়েছে। ঘটনার শিকার ১৪ বছর বয়সী মেয়েটি পরবর্তীতে মানসিকভাবে ভেঙে পড়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। বর্তমানে তাকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে পুলিশ চারজন আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাররা হলেন, খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের আরমান হোসেন (৩২), ইমন হোসেন (২৫), এনায়েত হোসেন (৩৫), সাদ্দাম হোসেন (৩২)।

মামলার অন্য দুই আসামি মোঃ সোহেল ইসলাম (২৩) ও মোঃ মুনির ইসলাম (২৯) পলাতক। বাকি দুইজন এখনও পলাতক। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ জুন রাতে রথযাত্রা মেলায় যাওয়ার পর এক আত্মীয়ের বাড়িতে থাকাকালীন ছয় যুবক ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে।

ঘটনাটি প্রথমে গোপন রাখলেও, পরে কিশোরীটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এবং ১২ জুলাই বিষপান করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে জ্ঞান ফেরার পর পরিবারের জিজ্ঞাসায় স্কুল শিক্ষার্থী ঘটনাটি পরিবারকে জানায়। ভুক্তভোগী কিশোরী এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পি চাকমা বলেন, শিক্ষার্থীর অবস্থা গুরুতর এবং মানসিকভাবে বিপর্যস্ত। তাকে গুরুত্ব সহকারে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ সুপার আরোফিন জুয়েল বলেন, মামলা হওয়ার পরপরই আমরা ৪ আসামিকে গ্রেপ্তার করেছি। বাকি দুই জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভুক্তভোগী কিশোরী এখন হাসপাতালে আছেন, বৃহস্পতিবার তার জবানবন্দি নেয়ার কথা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews