ছানোয়ার হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলা গোয়েন্দা (ডিবি) দীঘিনালার বোয়ালখালী বাজারে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেন।
শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বোয়ালখালী বাজারের সেলিম স্টোর এর সামনে থেকে তাদেরকে ২শ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, রাঙ্গামাটি জেলার সাজেকের বাঘাইহাট গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলেন মোঃ সাইফুল ইসলাম (২৬), খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার রাজেন্দ্র কারবারী পাড়ার হেমান্দ্র ত্রিপুরার ছেলে কাকো মনি ত্রিপুরা (৩৫) ও দীঘিনালা উপজেলার বোয়ালখালী পুরাতন বাজারের রমজান আলীর ছেলেন আবু তৈয়ব (৩৮)।
অভিযানটি পরিচালনা করেন এসআই (নিঃ) মোঃ শাহ আব্দুল আজিজ, এসআই (নিরস্ত্র) মাহাবুল ইসলাম, সঙ্গীও ফোর্স।
খাগড়াছড়ি জেলা গোয়েন্দা শাখা ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে ২শ পিচ ইয়াবা সহ আটক করা হয়েছে। আটককৃতদের নামে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০ (ক)/৪১ মামলা প্রক্রিয়াধীন আছে। ডিবি পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply