একতা ডেস্কঃ বন্দর নগরী চট্টগ্রামের থানা থেকে লুট হওয়া দুটি রিভলবার ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার পাহাড়তলী থানার সাগরিকা এলাকার ধূপপোল ব্রিজসংলগ্ন খালের পাড় থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে একটি খালের পাড় থেকে অস্ত্রগুলো উদ্ধার করে পুলিশ। গত ৫ আগস্ট শেখ হাসিনা পলায়নের পর নগরজুড়ে বিজয় উল্লাস করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় বিভিন্ন পুলিশি স্থাপনায় হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। নগরের কোতোয়ালি, পাহাড়তলী, পতেঙ্গা ও ইপিজেডসহ বেশ কয়েকটি থানায় পাঁচ শতাধিক অস্ত্র ও ব্যাপক গোলাবারুদ লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

Leave a Reply