1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে কৃষকদের GAP সার্টিফিকেশন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মহালছড়িতে পিডিবিএফ-এর নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী খাগড়াছড়িতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী শালিখায় সি এন আর এস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহালছড়িতে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন শালিখায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শালিখায় সিপিবি-র বৈঠক অনুষ্ঠিত মহালছড়িতে উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী ও সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার বিতরণ নতুন বাজেট জনগনের কল্যাণ ও উন্নয়নকে গুরুত্ব দিয়েছে: সংস্কৃতি মন্ত্রী শালিখায় চুরির অভিযোগে তিন চোর আটক

খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার দুদকের মামলা থেকে অব্যাহতি পেলেন

  • মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ২৪২ গননা করুন

একতা ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমাকে অব্যাহতি দিয়েছেন আদালত অবৈধসম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায়। মঙ্গলবার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. কবির উদ্দিন প্রামাণিক তাকে অব্যাহতির এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু বলেন, মঙ্গলবার এ মামলায় আসামিদের বিরুদ্ধে চার্জগঠনের বিষয়ে শুনানির জন্য ছিল। আসামিপক্ষের আইনজীবীরা এ মামলার দায় থেকে তাদের অব্যাহতি চেয়ে শুনানি করেন। দুদকপক্ষ বিরোধিতা করে শুনানি করে। পরে আদালত তাদের মামলা থেকে অব্যাহতির আদেশ দেন। শুনানি চলাকালে শামীম ইস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমা আদালতে হাজির ছিলেন।

সম্পদের তথ্য চেয়ে ২০০৭ সালে শামীম ইস্কান্দারকে নোটিশ দেয় দুদক। তবে সে নোটিশের পর সম্পদের তথ্য গোপন করায় তার বিরুদ্ধে অনুসন্ধান শেষে মামলার সিদ্ধান্ত নেয় দুদক। পরে ২০০৮ সালে রমনা থানায় মামলা করে দুদক।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews