একতা ডেস্কঃ গণপিটুনিতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে রাজধানীর দারুস সালাম এলাকায়। শনিবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। এ ব্যাপারে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির-উল-হোসেন প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে দারুস সালাম এলাকার আহমদনগরে গণপিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে। তাঁদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
Leave a Reply