1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ পুনরুদ্ধারের ছোঁয়ায় ফটকি নদী! ফিরছে দেশীয় মাছের সম্ভাবনা

গত মাসে দেশে ৫৩ নারী ও কন্যা ধর্ষণের শিকার হয়েছিল

  • সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৫১৭ গননা করুন
প্রতীকী ছবি

একতা ডেস্কঃ দেশে ৫৩ জন নারী ও কন্যা ধর্ষণের শিকার হয়েছে গত সেপ্টেম্বর মাসে। এর মধ্যে রয়েছে ৩২ কন্যা ও ২১ নারী। এর মধ্যে ২৮ কন্যাসহ ৪০ জন ধর্ষণের শিকার হয়েছে, ৪ কন্যাসহ ১২ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে, ধর্ষণের পরে হত্যার শিকার হয়েছে এক নারী।

এছাড়াও ৯ কন্যাসহ ১১জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। ৫ অক্টোবর, রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ মহিলা পরিষদ এ তথ্য জানায়। সংস্থাটির কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৫টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে। পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে গত সেপ্টেম্বর মাসে মোট ২২৪ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছে। তার মধ্যে ৯২ জন কন্যা এবং ১৩২ জন নারী। তারা ধর্ষণ ছাড়াও হত্যা, শারীরিক নির্যাতনসহ নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছে।

পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ২ নারী। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ২ জন কন্যাসহ ১১ জন। আর দুই নারী গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছে। ৫ কন্যাসহ ৭ জন অপহৃত এবং অপহরণের চেষ্টা করা হয়েছে এক কন্যাকে। এক কন্যার বাল্যবিবাহ হয়েছে। এছাড়াও বাল্যবিবাহের চেষ্টা করা হয়েছে দুই কন্যার।

সংবাদপত্রের তথ্য অনুযায়ী যৌতুকের ঘটনা ঘটেছে তিনটি। এর মধ্যে যৌতুকের জন্য নির্যাতিত হয়েছে ২ জন এবং যৌতুকের কারণে এক নারী খুন হয়েছে। এছাড়াও দুই কন্যা ও ৫ নারী বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে বলে দৈনিক সংবাদপত্রগুলো বলছে। এক মাসে ২২৪ নারী ও কন্যা নির্যাতনের এই তথ্যে বাংলাদেশ মহিলা পরিষদ উদ্বেগ প্রকাশ করেছে। এ থেকে উত্তরণে সবার আগে দরকার সচেতনতা, মনে করে সংস্থাটি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews