1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ পুনরুদ্ধারের ছোঁয়ায় ফটকি নদী! ফিরছে দেশীয় মাছের সম্ভাবনা

গভীররাতে সৃষ্ট আগুনে প্রাণ গেল একই পরিবারের ৬ জনের

  • মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৪৪২ গননা করুন

একতা ডেস্ক: সোমবার মধ্যারাতে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন লেগে একই পরিবারের ছয়জন মারা গেছে। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিভাবে আগুনের সূত্রপাত হলো এখনো নিশ্চিত করা যায়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের শিমের খাল গ্রামের দিনমজুর এমারুল হক আশ্রয়ণ প্রকল্পের ঘরে স্ত্রী-সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন। গভীররাতে জ্বলে ওঠা আগুনে এমারুল, স্ত্রী পলি আক্তার, সন্তান ওমর, ফারুক, ফরহাদ ও ফাতেমা আগুনে পুড়ে মারা যায়। আশ্রয়ণ প্রকল্পের ঘরটি বাইরে থেকে তালা ও সিটকানি লাগানো ছিল বলে জানিয়েছে পুলিশ। ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলেই এসে জানতে পেরেছি ঘরটি বাইরে থেকে তালা দেওয়া ছিল।

গভীর রাতে আগুনে ঘরের ভেতর পুড়ে একই পরিবারের ছয়জন মারা গেছেন। পুলিশ প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন।

তথ্যসূত্রঃ কালের কণ্ঠ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews